Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ভোজ্যতেলের মজুদ ঠেকাতে অভিযানে বিজিবি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৫:১৪
ভোজ্যতেলের মজুদ ঠেকাতে অভিযানে বিজিবি

বিজিবি পরিচালিত একটি অভিযানের সময় তোলা ছবি।

দেশের বাজারে হঠাৎ কমেছে ভোজ্যতেলের সরবরাহ। কৃত্রিম সংকট সন্দেহে অভিযানে নেমেছে র‍্যাব। একদিনে মিলেছে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার তেলের অবৈধ মজুদ। তেলের পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এই বাহিনীর সদস্যরাও জব্দ করেছে মজুদ করা তেল।

জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তৎপরতা জোরদারের তথ্য জানিয়েছে বিজিবি।

বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালায় বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ও র‍্যাবের যৌথ দল। উপজেলার তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামে দুইজনের গুদাম থেকে ৯টি ব্যারেল জব্দ করা হয়। তাতে ছিল প্রায় দুই হাজার লিটার খোলা সয়াবিন তেল।

স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ ও বোতলজাতকরণ করতেন রাজু ও খোরশেদ- বলছে বিজিবি। ‘বন্ধন প্লাস ও ‘বিসমিল্লাহ’ নামের স্টিকার লাগিয়ে এসব বোতল বাজারজাত করতেন তারা।

বিজ্ঞপ্তির তথ্য, চলতি বছরের প্রথম তিন মাসে অবৈধ মজুদের প্রায় পাঁচ হাজার ৪শ ২৫ লিটার ভোজ্যতেল জব্দ করেছে বিজিবি। জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলে এসব অভিযান। এর আগে ২০২৪ সালে ১৩ হাজার ১৭৭ লিটার এবং ২০২৫ সালে ৩০ হাজার ৯২ লিটার ভোজ্যতেল জব্দ করে বাহিনীটি।

তেলের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে, অসাধু মজুদদার, কালোবাজারি ও পাচার চক্রের কর্মকাণ্ড ঠেকাতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিজিবি।

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সক্রিয় এই বাহিনী- উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে।

বিজিবিঅভিযানসংবাদ বিজ্ঞপ্তিভোজ্য তেল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise