Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা চায় বাসদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২১:১৬
শেয়ার করুন:
শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা চায় বাসদ

লাল পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করে বাসদ

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা নির্ধারণ, পোশাকশ্রমিক তৌফিক হত্যার বিচার এবং তার পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান দলটির নেতারা।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নিখিল দাস ও শম্পা বসু।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনে সরকার গড়িমসি করেছে। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত বোর্ড গঠন করতে বাধ্য হয়েছে। এ আন্দোলনের সময় পুলিশ ও সরকারদলীয় ব্যক্তিদের মাধ্যমে শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, আন্দোলনের সময় শ্রমিক তৌফিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তৌফিক হত্যার সুষ্ঠু বিচার, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের জন্য আজীবন তার আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বাসদের নেতারা।

তারা বলেন, সরকারি কর্মচারীদের ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা। বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসাভাতাসহ তাদের মাসিক প্রাপ্য প্রায় ৩৮ হাজার টাকা। অন্যদিকে, বেসরকারি খাতের শ্রমিকরা এ ধরনের সুবিধা পান না। তাই তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা করতে হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাসদের নেতারা বলেন, বেকারত্ব, দারিদ্র্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। পাশাপাশি সার, সেচ, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দামও বাড়ছে। সরকারের ভুল নীতি, দুর্নীতি ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন

নেতাকর্মীদের সঙ্গে ৬ কিমি পথ হাঁটলেন প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬

সমাবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির সমালোচনা করেন বাসদ নেতারা। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা ওই চুক্তি দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। বর্তমান সরকার চুক্তিটি বাতিল না করে বাস্তবায়ন করছে। এতে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া, ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি এবং সুন্দরবনের আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগের সমালোচনা করেন তারা।

এর আগে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সমাবেশ শেষে লাল পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গুলিস্তান হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।


বাসদগার্মেন্টস শ্রমিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’