যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়ায় কঠোর সমালোচনা করেছেন বামপন্থী নেতারা। তাদের অভিযোগ, এসব চুক্তির মাধ্যমে হুমকির মুখে পড়তে পারে দেশের জাতীয় স্বার্থ, অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বও। অবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।এদিকে সমাবেশ থেকে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার...