Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাসদের বিক্ষোভ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:০৩
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাসদের বিক্ষোভ

ছবি: আগামীর সময়

জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল, পর্যটন মোটেল ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।

আজ সোমবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে বাসদ (মার্কসবাদী)-র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে এবং নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত ও রাজু আহমেদ।

সমাবেশে বক্তারা বললেন, সরকার জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল, পর্যটন মোটেলসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা জনগণের সম্পদ বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার একটি বিপজ্জনক পদক্ষেপ। একই সঙ্গে ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষের সুলভ ও প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অধিকারকে আরও সংকটের মুখে ফেলবে।

বক্তারা বলেছেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবা ক্রমশ মুনাফাখোর বেসরকারি পুঁজির নিয়ন্ত্রণে চলে যাবে। জ্বালানি, বিদ্যুৎ, রেল ও ওষুধের মতো জনজীবনের অপরিহার্য খাতকে মুনাফার পণ্যে পরিণত করা হলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে এবং কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে।

বেসরকারিকরণের অভিজ্ঞতা তুলে ধরে নেতৃবৃন্দ বললেন, অতীতের বেসরকারিকরণের অভিজ্ঞতা দেখিয়েছে, জনগণের সম্পদ বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প ও প্রতিষ্ঠান ধ্বংস বা বেসরকারিকরণ নয়। দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করে এগুলো জনস্বার্থে দক্ষ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে হবে।

একইভাবে ঔষধের ক্ষেত্রে বহুজাতিক ও দেশীয় ঔষধ কোম্পানির অতিরিক্ত মুনাফার স্বার্থ নয়, জনগণের সুলভ চিকিৎসা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে বলেও মন্তব্য করেন তারা।

নেতারা জানান, জনগণের সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মুনাফার জন্য ইজারা দেওয়ার অধিকার সরকারের নেই। জ্বালানি, বিদ্যুৎ, রেল, পর্যটন ও শিল্পসহ কৌশলগত খাতকে বেসরকারিকরণের মাধ্যমে দেশীয় ও বিদেশি পুঁজির হাতে তুলে দেওয়ার নীতি বন্ধ করতে হবে।

এ ছাড়া অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানান তারা।

বাসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ