Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

খাদ্যপণ্যের ৩৮ শতাংশ নমুনাই ল্যাব পরীক্ষায় মানহীন

জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩
শেয়ার করুন:
খাদ্যপণ্যের ৩৮ শতাংশ নমুনাই ল্যাব পরীক্ষায় মানহীন

গ্রাফিকস: আগামীর সময়

প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা শিশুখাদ্য, দুধ, ভোজ্য তেল, পাউরুটি, সেমাই ও গুড়ের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় একটি অংশই নিরাপদ নয়। ভেজাল পণ্য রোধে হরহামেশাই অভিযান পরিচালিত হয়ে থাকে। তবুও থামছে না এসব ভেজাল ও মানহীন পণ্যের বাজার। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সরকার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত খাদ্য নমুনার প্রায় ৩৮ ভাগ পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর রাসায়নিক ও ভেজালের উপস্থিতি মিলেছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি অর্থবছরে এরই মধ্যে ৩৭টি নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। এমন প্রেক্ষাপটে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেওয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু।

বৈঠক সূত্র জানায়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে ভেজাল ও মানহীন পণ্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। ওই বৈঠকে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল তার নির্বাচনী এলাকা পাবনার বাঘাবাড়ী, সাঁথিয়া, শাহজাদপুরসহ বিভিন্ন এলাকার শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল মিশ্রণের তথ্য তুলে ধরে বলেছেন, ওই অঞ্চলে এখন আসল দুধের পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণ করে ভেজাল দুধ তৈরি করা হয়, যা শিশু ও জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। খাদ্যে ভেজাল বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে খাদ্যে ভেজালের কারণে ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই ইস্যুতে ক্ষোভ জানান কমিটির সদস্য শামছুন্নাহার বেগম, আবুল কালামসহ আরও কয়েকজন। এ সময় কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ভেজালবিরোধী অভিযান আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে ভেজাল মিশ্রণ রোধে বাজার মনিটরিংয়ের পাশাপাশি উৎপাদনস্থলে মোবাইল কোর্ট পরিচালনা এবং ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয় বৈঠক থেকে।

মঙ্গলবারের বৈঠকে সেই সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয়। বৈঠকের কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকার স্বীকৃত ল্যাবে ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৯৯টি নমুনা অনুমোদিত মাত্রাসীমার মধ্যে থাকলেও ৬১৮টি নমুনায় মাত্রাতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল শনাক্ত হয়েছে, যা মোট নমুনার ৩৮ দশমিক ২১ শতাংশ।

এ ছাড়া একই সময়ে সারা দেশে পরিচালিত মিনি ল্যাবগুলোতে ১৪ হাজার ২২৫টি তাৎক্ষণিক খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ হাজার ৪০৯টি নমুনাতেই অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে। মোবাইল ল্যাবে পরীক্ষিত ৯ হাজার ৬৭৯টি নমুনার মধ্যে ৯০১টি নমুনায় মাত্রাতিরিক্ত ভেজাল শনাক্ত হয়। মানহীন প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এসব খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করার পাশাপাশি সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোকে সতর্কীকরণ নোটিস দেওয়া হয়েছে।  

বৈঠকে জানানো হয়, নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ৩৭টি নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পণ্যের তালিকায় রয়েছে দৈনন্দিন ব্যবহৃত ভোজ্য তেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, বেভারেজ ও পাউডার দুধের মতো সংবেদনশীল পণ্য।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুখাদ্য, দুধ ও ভোজ্য তেলে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও ভেজালের উপস্থিতি দীর্ঘমেয়াদে কিডনি, লিভারের জটিলতাসহ ক্যানসারের মতো মরণব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এটি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিস্থিতি সামাল দিতে শুধু বাজার মনিটরিংয়ে সীমাবদ্ধ না থেকে উৎপাদনস্থল ও কারখানা পর্যায়েও অভিযান জোরদার করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানায়, ভেজালকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে এবং সাধারণ মানুষকে অভিযোগ জানাতে উৎসাহিত করতে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, কোনো ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বা পরিদর্শনকালে গুরুতর বিচ্যুতি ধরা পড়লে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানা করতে পারবে। আদায়কৃত জরিমানার অর্থ থেকে ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি কোনো খাদ্য ব্যবসায়ী একাধিকবার আইন লঙ্ঘন করলে বা জনস্বাস্থ্যের জন্য জরুরি ঝুঁকি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ওই খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতাও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’-এর নাম পরিবর্তন করে ‘নিরাপদ খাদ্য আদালত’ করার প্রস্তাব রাখা হয়েছে।

 

 

খাদ্যপণ্যশিশুখাদ্যদুধভোজ্য তেলভেজাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও