Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

  • হেফাজতসহ বিভিন্ন সংগঠনের দোয়া
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২১:৩৭
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল করেছে। সেইসঙ্গে মহান আল্লাহতাআলার দরবারে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই অনুরোধ জানান। এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের (বাম নিতম্ব) অসুস্থতায় ভুগছেন। আগামীকাল শুক্রবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট হওয়ার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অপারেশন হবে বলে জানা গেছে।

ধর্মমন্ত্রী নিজের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হেফাজতসহ বিভিন্ন সংগঠনের দোয়া অনুষ্ঠান

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেছেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহতাআলার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।

এর আগে বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ।

জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। এ ছাড়া, জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ ও কুমিল্লা আশরাফুল উলুম মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।

অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উল্লেখ করে হেফাজতের আমির মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদি জনতা ও সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহতাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

ধর্মমন্ত্রীহেফাজতে ইসলামশাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১