হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমেদ শফীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার বিকালে সড়কপথে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে যান সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান...