Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হেফাজতে ইসলাম

প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:০৮
প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে

হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান

প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার (ইস্তেগফার) পাশাপাশি তওবা করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান।

আজ রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলে মন্তব্য করলেন হেফাজতের আমির ও মহাসচিব। বিবৃতিতে বললেন, ‘আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে ইনশাআল্লাহ। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে।’

আরও পড়ুন

পাঁচ দিন পর চালু হলো চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

১২ জুলাই ২০২৬

পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্ত মানুষের পাশে হেফাজতের নেতাকর্মী ও আলেম সমাজকে দাঁড়ানোর আহ্বানও জানালেন। তারা বললেন, ‘অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াতে আমরা জোর আহ্বান জানাচ্ছি।’

পানিবন্দি মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তার ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানালেন হেফাজত নেতারা।

হেফাজতে ইসলামচট্টগ্রামপ্রাকৃতিক দুর্যোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: