Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাক্ষণবাড়িয়ায় এবার তোপের মুখে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৯:১০
ব্রাক্ষণবাড়িয়ায় এবার তোপের মুখে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ডেকে এবার তোপের মুখে পড়েছেন এমপি রুমিন ফারহানা। ইসলাম অবমাননা ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে তার বিরুদ্ধে আজ মঙ্গলবার সরাইলে হয়েছে মানববন্ধন।

এই কর্মসূচির ব্যানারে আয়োজক হিসেবে লেখা ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’। অংশ নিতে দেখা গেছে জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের। আজ বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় হয়েছে এই মানববন্ধন।

সেখানে বক্তব্য দেন, হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম।

তাদের অভিযোগ, গতকাল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা ইস্যুতে আয়োজিত মানববন্ধনে দেওয়া বক্তব্যে অবমাননাকর কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। তিনি ইসলাম, আজান ও ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তি করেছেন।

আরও পড়ুন

দেশকে পিছিয়ে নিতেই ‘বনলতা এক্সপ্রেস’ বন্ধ করতে চায় একটি গোষ্ঠী

০১ জুন ২০২৬


এমপির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ইসলাম নিয়ে কটূক্তি করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।

গতকাল সোমবার বিকালে সরাইলের শাহবাজপুরে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী, এই পরিচয় কোনো গোষ্ঠীকে মুছে দিতে দেওয়া হবে না... যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, দুর্নীতি, টাকাপাচার ও ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা প্রদর্শনী বন্ধে মদদ দেয়?’

সমাবেশে এমপির মন্তব্য, ‘বনলতা এক্সপ্রেস এমন একটি সিনেমা, যা পরিবারের সবাই মিলে দেখা যায়। অথচ সেই সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হলো। এটি কেবল একটি সিনেমা বন্ধের ঘটনা নয়, এটি সাংস্কৃতিক চর্চার ওপর আঘাত।’


আরও পড়ুন

যে রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা প্রদর্শনী বন্ধে মদদ দেয়

০১ জুন ২০২৬


দেশে উগ্রবাদী প্রবণতা বেড়েছে- এমন অভিযোগ তুলেছেন তিনি। ‘গত দুই বছরে আমরা একের পর এক মাজার ভাঙচুর, কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো ঘটনা দেখেছি। দক্ষিণপন্থী উগ্রবাদের উত্থানও প্রত্যক্ষ করেছি। কিন্তু বাংলাদেশের মাটি কখনো এমন ছিল না।’

তার ভাষ্য, ‘এই দেশে যেমন সকালে কোরআন তিলাওয়াত শোনা গেছে, তেমনি বিকালে হারমোনিয়াম নিয়ে শিশুদের গান শেখার দৃশ্যও ছিল স্বাভাবিক। ধর্মীয় চর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড— এটাই বাংলাদেশের ঐতিহ্য।’ তাহলে কারা বাংলাদেশকে মৌলবাদের দিকে ঠেলে দিতে চায়- সেই প্রশ্নও তোলেন এই সংসদ সদস্য।

ব্রাহ্মণবাড়িয়াসরাইলরুমিন ফারহানাবনলতা এক্সপ্রেসমানববন্ধনহেফাজতে ইসলামধর্ম অবমাননা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ