শিগগির ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

খুব শিগগির পুলিশে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে পুলিশের সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তার আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

