বাণিজ্যমন্ত্রী
পাঠকের আস্থা অর্জন করবে ‘আগামীর সময়’

গ্রাফিকস: আগামীর সময়
রাত পোহালেই পাঠকের হাতে পৌঁছাবে দৈনিক আগামীর সময়। সত্য, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পত্রিকাটি। এমনটাই প্রত্যাশা করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রবিবার এক শুভেচ্ছা বার্তায় আগামীর সময় পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘সংবাদপত্র শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি জনমত গঠন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।’
তিনি মনে করেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরে জাতি গঠনে ইতিবাচক অবদান রাখবে আগামীর সময়।
আলোচিত ১০ (১৭ মে ২০২৬)
১৭ মে ২০২৬
শুভেচ্ছা বার্তায় তিনি বলছিলেন, ‘বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল এবং বিনিয়োগবান্ধব করতে বাস্তবায়ন করছে ব্যাপক সংস্কার কার্যক্রম। ব্যবসা সহজ করা, বন্দর ও লজিস্টিক ব্যবস্থার উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সরকার।’ এসব অগ্রগতি ও চ্যালেঞ্জ জনগণের সামনে তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির তার বার্তায় জানান, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করবে আগামীর সময়। পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামীর সময়ের উত্তরোত্তর সাফল্য, জনপ্রিয়তা ও সমৃদ্ধি কামনা করেন মন্ত্রী।





