চীনের পথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ঢাকা ছেড়ে চীনের পথে মাহদী আমিন। ছবি: সংগৃহীত
চীন সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
তিন দিনের এ সফরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নেবেন মাহদী আমিন।
বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় আরও ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং, কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।
আগামীর সময়কে এ তথ্য জানান মাহদী আমিনের সহকারী একান্ত সচিব মাহবুবুর রহমান।







