একযোগে মুশফিকুলসহ ৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
প্রত্যাহারের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে যুক্তরাজ্য ও মেক্সিকোসহ মোট পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে।
আজ রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত যথাক্রমে ড. এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী ও ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের ব্যাপারেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে—উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

