Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিমসটেক সদস্য দেশগুলোর জন্য ভিসা সহজীকরণের উদ্যোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৮:১৫
বিমসটেক সদস্য দেশগুলোর জন্য ভিসা সহজীকরণের উদ্যোগ

সংগৃহীত ছবি

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সদস্য দেশগুলোর মধ্যে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। আজ মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ইন্দ্র মণি পান্ডে বললেন, ‘সদস্য রাষ্ট্রগুলো ভিসা সহজীকরণ স্কিম চূড়ান্ত করার বিষয়ে কাজ করছে। এ বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে। তবে স্কিমে কী কী অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে এখনো সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। তাই এ মুহূর্তে সম্ভাব্য সুবিধাগুলো নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না।’

তিনি জানালেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, ভ্রমণ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে। গত বছর ভিসা–বিষয়ক বিশেষজ্ঞ দলের বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে ভিসা সহজীকরণ স্কিম প্রণয়নে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়।

‘এখন সদস্য রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত কী ধরনের স্কিমে একমত হবে, তা জানতে ঐকমত্যের জন্য অপেক্ষা করতে হবে।’—যোগ করেন বিমসটেক মহাসচিব।

বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে তিনি জানালেন, ‘আগামী মাস ও বছরগুলোতে এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলে তারা আশাবাদী। তবে এফটিএ নিয়ে আলোচনা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এমনকি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও সমঝোতায় পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।’

সার্কের সঙ্গে বিমসটেকের তুলনা প্রসঙ্গে ইন্দ্র মণি পান্ডে বললেন, ‘১৯৯৭ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিমসটেক প্রতিষ্ঠিত হয়। কৃষি, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।’

বিমসটেকভিসা সহজীকরণউদ্যোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়