সন্ত্রাসবাদ, মাদকপাচার, মানবপাচার ও সন্ত্রাসে অর্থের জোগান—সীমান্ত পেরিয়ে চলা এই অপরাধগুলির মোকাবিলায় একসঙ্গে কাজ করার পথে আরও এক ধাপ এগোল বিমসটেক। নয়াদিল্লিতে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল বিমসটেকের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১১তম বৈঠক।বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—বিমসটেকের সাত সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (সন্ত্রাসবাদ দমন) সুহেল আজাজ খান বৈঠকে সভাপতিত্ব করেন।...