Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সন্ত্রাস-মাদক-মানবপাচার রুখতে দিল্লিতে বিমসটেকের বৈঠক

  • বাংলাদেশ-সহ ৭ দেশের প্রতিনিধিদের বৈঠক; সন্ত্রাসে অর্থায়ন, আন্তঃদেশীয় অপরাধ ও উগ্রপন্থা মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিভাশিষ ভট্টাচার্য
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪
সন্ত্রাস-মাদক-মানবপাচার রুখতে দিল্লিতে বিমসটেকের বৈঠক

সন্ত্রাসবাদ, মাদকপাচার, মানবপাচার ও সন্ত্রাসে অর্থের জোগান—সীমান্ত পেরিয়ে চলা এই অপরাধগুলির মোকাবিলায় একসঙ্গে কাজ করার পথে আরও এক ধাপ এগোল বিমসটেক। নয়াদিল্লিতে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল বিমসটেকের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১১তম বৈঠক।

বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—বিমসটেকের সাত সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (সন্ত্রাসবাদ দমন) সুহেল আজাজ খান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বিমসটেক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধের নতুন ধরন নিয়ে আলোচনা হয়। সদস্য দেশগুলির মধ্যে সমন্বয় এবং সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে বিভিন্ন সুপারিশও উঠে আসে।

বৈঠকে শুধু সন্ত্রাসবাদ নয়, তার সঙ্গে যুক্ত একাধিক অপরাধের দিকেও নজর দেওয়া হয়। মানবপাচার, মাদক ও মাদক তৈরির উপাদানের অবৈধ পাচার, অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করার বিষয়গুলি আলোচনায় ছিল।

আইনি সহযোগিতা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি উগ্রপন্থায় প্ররোচনা এবং সন্ত্রাসবাদে নতুন করে জড়িয়ে পড়া ঠেকাতে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

এই বিষয়গুলিতে বিমসটেকের বিভিন্ন উপ-গোষ্ঠীর সাম্প্রতিক বৈঠকের রিপোর্টও পর্যালোচনা করা হয়।

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জুলাইয়েও নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে বিমসটেকের জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ মোকাবিলার পাশাপাশি সাইবার, সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

দুর্যোগ মোকাবিলা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি নিয়েও সেই বৈঠকে সদস্য দেশগুলি মতবিনিময় করেছিল।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে বিমসটেক। নিরাপত্তার পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ, প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলাতেও সংগঠনটি সহযোগিতা বাড়াচ্ছে। তারই মধ্যে দিল্লির বৈঠকে সীমান্ত পেরিয়ে চলা অপরাধ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য দেশগুলির সমন্বিত পদক্ষেপের উপর নতুন করে জোর দেওয়া হল।

বিমসটেকনয়াদিল্লি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!