Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভারত থেকে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, বার্তা মোদি সরকারের

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে ভারত
  • গঙ্গা পানিবণ্টন চুক্তি দ্রুত নবায়ন আলোচনা শুরু করার সুপারিশ
  • বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আহ্বান
  • সংখ্যালঘুদের সুরক্ষাকে কূটনৈতিতে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখতে সুপারিশ
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৬:০৩
ভারত থেকে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, বার্তা মোদি সরকারের

ফাইল ছবি

সম্প্রতি এ বছরের শেষ নাগাদ দেশে ফেরার সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারত সরকার একটি সংসদীয় কমিটিকে জানিয়েছে, তিনি ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। শুক্রবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার লোকসভায় উল্লেখ করেছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয়ের বিষয়ে ভারতের অবস্থান মূলত পরিচালিত হচ্ছে ‘চরম দুর্দশা বা অস্তিত্বগত হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার সভ্যতাগত চেতনা ও মানবিক ঐতিহ্য’ দ্বারা।

কমিটি আরও উল্লেখ করেছে, এ ধরনের মানবিক বিবেচনা প্রদর্শনের পাশাপাশি ভারত কঠোরভাবে এ নীতি অনুসরণ করেছে যে, তাদের ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে না।

বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বৃহস্পতিবার বলেছেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা থেকে পাঠানো অনুরোধটি প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।’

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে, ‘সরকারের উচিত নীতিনিষ্ঠ ও মানবিক অবস্থান বজায় রাখা এবং একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে পরিচালনা নিশ্চিত করা।’

সংসদীয় কমিটি বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করারও আহ্বান জানিয়েছে। কমিটির মতে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণের পরিমাণ কমে যাওয়ায় জনমনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে দুই বছর বন্ধ ছিল ভিসা সেবা। এরপর ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা সেবা আবার চালু করে ভারত।

১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ এ বছর। এ কথা উল্লেখ করে ‘আর বিলম্ব না করে’ ঢাকার সঙ্গে আলোচনা শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা। এর নবায়ন নিয়ে এখনো দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়নি। তাই হালনাগাদ জলবিদ্যাগত তথ্য ও জলবায়ু পরিবর্তনের পূর্বাভাসের ভিত্তিতে এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে দ্রুত নবায়ন আলোচনা শুরু করার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষাকে কূটনৈতিক সম্পৃক্ততার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

শেখ হাসিনাভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়