কী জানি

ক্যালেন্ডারে সাল ২০৩৫। পৃথিবীর সবচেয়ে ধনী ও ক্ষমতাধর মানুষ কারা, তা জানা নেই কারও। তাদের নিয়ে নেই আলোচনা। নেই কোনো উৎসাহ। যুক্তরাষ্ট্রের লেখক মারভিন বি উইলচারের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে ধনী ব্যক্তিরা আসবেন না জনসমক্ষে। তাদের দেখা যাবে না রাস্তায় বা নিজেদের প্রতিষ্ঠান ও অফিসে। তারা মিশবেন না সাধারণ মানুষের সঙ্গে। অথচ তাদের ব্যবসা চলবে, সিদ্ধান্ত আসবে। ব্যাপারটা এমন হবে যেন, রাজা আছেন, রাজত্বও চলছে, শুধু রাজাকে আর দেখা যাচ্ছে না! উইলচার এমনই এক ভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন গত জুলাই মাসে। তার লেখা ‘এআই: দ্য অ্যাজেন্টস দ্যাট নো লংগার নিড আছ’ বইয়ে।
প্রকাশিত বইটি নিয়ে তৈরি একটি ওয়েবসাইটে উইলচার লিখেছেন, সাধারণ সমাজ থেকে অদৃশ্য হয়ে যাবেন বিলিয়নেয়াররা। ২০৩৫ সালে তারা সরে যাবেন ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, নিজস্ব আবাসস্থল, ব্যক্তিগত স্বাস্থ্যসেবা, নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত পরিবহন ব্যবস্থা, নিজস্ব জ্বালানি ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোর আড়ালে। ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের তৈরি যন্ত্রগুলো শুধু তাদের জন্যই বানাবে একটি নতুন সমাজ। এতে করে তাদের এমন কোনো সমাজে বসবাসের প্রয়োজন পড়বে না যেখানে সাধারণ মানুষরাও অবস্থান



