Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

১০-১২ ঘণ্টায় পাকানো হচ্ছে কলা, পরিণতি ভয়ংকর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:৫৭
১০-১২ ঘণ্টায় পাকানো হচ্ছে কলা, পরিণতি ভয়ংকর

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাজারগুলোতে কলা পাকানো হচ্ছে কার্বাইডজাতীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে। ফলে ১০-১২ ঘণ্টার মধ্যেই কলা আকর্ষণীয় হলুদ রঙ ধারণ করে। তাড়াইল সদর বাজার, তালজাঙ্গা বাজার, পুরুড়া বাজার, সেকান্দরনগর বাজার, জাওয়ার বাজার ও দামিহা বাজারে এসব চিত্র সহসাই চোখে পড়ে।

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কলা। মৌসুমে পাকা কলার ব্যাপক চাহিদা থাকায় একশ্রেণির অসাধু কলা ব্যবসায়ী ও আড়তদার বেপরোয়া হয়ে উঠেছেন। উপজেলার বিভিন্ন কলার আড়তে বিষাক্ত কেমিক্যালের মাধ্যমে কলা পাকানো হচ্ছে।

কক্সবাজার শহরের কস্তুরাঘাটে সারি সারি আড়তগুলোতে গিয়ে দেখা যাবে, মোটা পলিথিনে ঢেকে রাখা কলার স্তূপে আগুন জ্বালিয়ে তাপ দেওয়া হচ্ছে। ওই প্রতিষ্ঠানে কর্মরত একজন শ্রমিক জানান, পোড়ানোর আগে কাঁচা কলার ছড়া রাইপেন বা ক্যালসিয়াম কার্বাইড-মিশ্রিত পানিতে ডোবানো হয়। এই প্রক্রিয়া অনুসরণ করে কলা পাকানো হয়।

গাজীপুরের কালিয়াকৈরে কলা পাকাতে বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। গাজীপুরের টঙ্গীতেও বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কলা। চাহিদা থাকায় অসাধু আড়তদাররা বেপরোয়া হয়ে উঠেছেন। টঙ্গীর খাঁপাড়া রোডের শরীফ কলার আড়ৎ ও চেরাগ আলী আড়তে বিষাক্ত কেমিক্যালের মাধ্যমে কলা পাকানো হচ্ছে।

ঢাকায়ও এই চিত্র নিয়মিতই চোখে পড়ে। সদরঘাট এলাকা, কারওয়ান বাজার, তেজতুরী বাজার ও যাত্রাবাড়ীতেও এমন দৃশ্য চোখের সামনেই দেখা যায়।

জানা গেছে, কাঁচা কলা অন্ধকার বদ্ধ ঘরে স্তূপ করে রাখা হয়। এরপর সেই স্তূপের ওপর রাসায়নিক মেশানো পানি ছিটিয়ে ত্রিপল বা মোটা চট দিয়ে মুড়িয়ে রাখা হয়, যাতে বাতাস ঢুকতে না পারে। এতে এক রাতের মধ্যেই কলায় হলুদ রঙ চলে আসে।

কাঁচা কলা দ্রুত পাকাতে ও চকচকে হলুদ করতে পোকা মারার কীটনাশক ডিডিটিও ব্যবহার করা হচ্ছে। এই নিষিদ্ধ কীটনাশক খাদ্যদ্রব্যের সঙ্গে শরীরে প্রবেশ করলে এসিডিটি, বিপাকক্রিয়া এবং মস্তিষ্কে অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটাতে পারে।

সম্প্রতি রাজধানীর কয়েকটি কলার আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে বাদামতলী, কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীতে ইথোফেন ও রাইপেন দিয়ে ফল পাকানোর প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুজ্জামান বলছেন, বিষাক্ত দাহ্য পদার্থ মেশানো কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাওয়ার সঙ্গে সঙ্গেই ডায়রিয়া হতে পারে। এ ছাড়া লিভার ও কিডনির ওপরও প্রভাব পড়ে। এসব খাদ্য গ্রহণের পর তা দাহ্যে পরিণত হওয়ার পর নিঃসরণ ঘটে লিভার ও কিডনির মাধ্যমে। ফলে কেমিক্যাল মেশানো খাদ্য শরীরের এই দুটি অংশের ওপর প্রভাব ফেললেও বেশির ভাগ ক্ষেত্রে কিডনিই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

সালমানের শরীরের এ কি হাল?

১৯ জুলাই ২০২৬


একই কথা বলছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম। তার ভাষ্য, কলায় ব্যবহৃত কপার সালফেট পেন্টাহাইড্রেট, প্রোমেটসহ অন্যান্য যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়, সেগুলো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব কেমিক্যাল মানবদেহে প্রবেশ করলে লিভার, কিডনিসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে পারে। এ ছাড়া কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত কলা খেলে অন্ত্র ও খাদ্যনালির ক্যানসার হতে পারে।

এ বিষয়ে কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশের একশ্রেণির মধ্যস্বত্বভোগী, মুনাফালোভী ব্যবসায়ী কৃত্রিমভাবে ফল পাকিয়ে ফলের খাদ্যমান বিনষ্ট করছে। হরহামেশা ক্যালসিয়াম কার্বাইডসহ বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, আনারসসহ অন্যান্য আকর্ষণীয় ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতাসাধারণ ও ভোক্তারা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।


আরও পড়ুন

‘হুমায়ূন স্যার প্রচণ্ড রেগে আমাকে শুটিং থেকে বের করে দিলেন’

১৯ জুলাই ২০২৬


সংস্থাটির ওয়েবসাইটে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বলা হয়েছে, কেমিক্যাল মিশ্রিত ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদে নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যানসারের মতো জটিল রোগ হতে পারে। এ ছাড়া নারীরা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারেন। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ায় তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়।


কলাপাকানো কলাদেশীয় ফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়