Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সালমানের শরীরের এ কি হাল?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৬:১৭
সালমানের শরীরের এ কি হাল?

সালমান খান

বলিউডের ভাইজান সালমান খান। পর্দায় একাই একশজনকে উড়িয়ে দেন তিনি। তবে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সুপারস্টারের একটি সংক্ষিপ্ত ভিডিও দেখে চোখ চড়কগাছ ভক্তদের।

ভিডিওতে সালমান খানকে এতটাই ক্লান্ত এবং ভিন্ন চেহারায় দেখা গেছে যে, সাধারণ দর্শক থেকে শুরু করে তার কোটি ভক্ত এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। ভাইজান কি কোনো গুরুতর রোগে ভুগছেন?—সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে এই এক প্রশ্ন।

পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, অনেকে এই ভিডিওটিকে আসল মানতে নারাজ, তাদের ধারণা এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভুয়া ভিডিও!

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সালমান খান একটি অফিস পরিদর্শনে গেছেন এবং সেখানে এক ঝাঁক ভক্ত তাকে ঘিরে ধরেছেন। অভিনেতার গায়ে ছিল একটি সাধারণ বেইজ রঙের শার্ট, জিন্স প্যান্ট আর মাথায় একটি বেসবল ক্যাপ।

তবে ক্যাপের নিচ থেকে তার মুখ ও শরীর দেখে মনে হচ্ছিল তিনি বেশ অসুস্থ ও ক্লান্ত। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই সামাজিক মাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে সালমান খানের স্বাস্থ্য নিয়ে মন্তব্যের ঝড় ওঠে।

ভিডিওটি দেখে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘সালমান খানের শরীর ঠিক আছে তো? তাকে দেখে কেন জানি একদমই ভালো মনে হচ্ছে না।’

আরও পড়ুন

হিমু থেকে মিসির আলি, কালজয়ী এই চরিত্রগুলো আজও কেন জনপ্রিয়?

১৯ জুলাই ২০২৬

অনেকে আবার এর পেছনে অভিনেতার বডি বিল্ডিংয়ের অতীতকে দায়ী করছেন। বডি শেমিং ও সমালোচনা করে একজন লিখেছেন, ‘নব্বই দশকের বাকি নায়কদের চেয়ে সালমানের চেহারার অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে। শর্টকাট উপায়ে স্টেরয়েড নিয়ে বডি বানালে শেষ বয়সে এমনই হয়। তাই তরুণদের বলি, কোনো স্টেরয়েড না নিয়ে প্রাকৃতিক উপায়ে ডায়েট ও ব্যায়াম করে শরীর ঠিক রাখো।’

অনেকের মনে আবার খটকা লেগেছে এটি আদৌ সালমান খান কি না, তা নিয়ে। একজন লিখেছেন, ‘ইনি কি সত্যিই সালমান খান? উনি কি সুস্থ আছেন? দেখে তো বিশ্বাসই হচ্ছে না!’

এখন পর্যন্ত সালমান খান বা তার টিমের পক্ষ থেকে এই ভিডিও বা তার অসুস্থতার গুঞ্জন নিয়ে অফিসিয়ালি কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সিনেমার জন্য হুট করে ওজন বাড়ানো বা কমানোর কারণেও অনেক সময় অভিনেতাদের চেহারায় এমন পরিবর্তন আসে, যা সাময়িক হতে পারে বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

চেহারার এই বিতর্ক একপাশে রাখলে, সালমান খান কিন্তু কাজের ক্ষেত্রে পুরোদমে ব্যস্ত। খুব শিগগিরই তাকে দেখা যাবে একটি বড় বাজেটের যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এ।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। আর ‘সালমান খান ফিল্মস’-এর ব্যানারে ছবিটির প্রযোজক খোদ সালমান। এই ছবিতে সালমানের সাথে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

সালমান খানবলিউড সেলেব আপডেটদুশ্চিন্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’

    ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’