Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

আজ বিশ্ব শরণার্থী দিবস

কক্সবাজারে এইডস রোগীর শীর্ষে রোহিঙ্গা

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৮:১২
কক্সবাজারে এইডস রোগীর শীর্ষে রোহিঙ্গা

সংগৃহীত ছবি

শরণার্থীসংক্রান্ত নানা সমস্যার পাশাপাশি কক্সবাজার জেলা এইচআইভি এইডসের ঝুঁকিও মোকাবিলা করছে। সবচেয়ে বেশি এইচআইভি ভাইরাস আক্রান্ত রয়েছে এ পর্যটন জেলাটিতে। কক্সবাজার জেলার মোট এইচআইভি ভাইরাস বহনকারীর ৯৩ শতাংশই হচ্ছে রোহিঙ্গা শরণার্থী।

সারা দেশের মধ্যে প্রায় সাড়ে ১৭ হাজার লোকের এইচআইভি এইডস শনাক্ত হয়। কক্সবাজারে রয়েছে প্রায় আড়াই হাজার, এর মধ্যে স্থানীয় জনগোষ্ঠী মাত্র ১৭০ জন। বাকি সব রোহিঙ্গা। শরণার্থীসহ হিসাব করলে কক্সবাজারে দেশের সবচেয়ে বেশি এইচআইভি ভাইরাস বহনকারী লোকের বসবাস।

আরও পড়ুন

বিশ্বের সর্বোচ্চ জনবসতি রোহিঙ্গা ক্যাম্পে, কিলোমিটারে ৬৪ হাজার মানুষ

২০ জুন ২০২৬

অবাধ যৌনাচার, একাধিক বিয়ে, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার অভাবসহ নানা কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটি বেশি ছড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি ক্যাম্পে প্রায় ১৫ লাখ রোহিঙ্গার বসতি রয়েছে।

কক্সবাজারের এইচআইভি ভাইরাস বহনকারী এবং এইডস আক্রান্তদের সেবা দেওয়ার জন্য সদর হাসপাতালে একটি এআরটি সেন্টার রয়েছে। সেন্টারের তথ্য অনুযায়ী, রোহিঙ্গা আসার আগে থেকে এখন পর্যন্ত আড়াই হাজার রোগী শনাক্ত হয়। ২০১৭ সালের পর থেকে তা বেশি বেড়ে যায়।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের আগামীর সময়কে জানালেন, স্থানীয় জনগোষ্ঠীর তুলনায় রোহিঙ্গাদের মধ্যে অনেক বেশি এইচআইভি এইডস আক্রান্ত। তাদের এআরটি সেবাদানের পাশাপাশি সচেতনতা বাড়ানোর কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

২০২৫ সালেই ২১৭ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়। যারা সবাই রোহিঙ্গা। ২০২৪ সালে শনাক্ত হয় ২১৫ জন। রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

স্থানীয়রা ৫ লাখ, রোহিঙ্গা ১৫ লাখ; কক্সবাজারে ভীতিকর প্রভাব

২০ জুন ২০২৬

এইচআইভি এইডস রোগ নিয়ে গবেষণারত চিকিৎসক অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম জানালেন, রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা বা সচেতনতার যথেষ্ট অভাব। তারা একজন আক্রান্ত হলে অন্যদের মধ্যে তা দ্রুত ছড়িয়ে যেতে পারে। এ ছাড়া না জেনে অনেক পজিটিভ অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারে। পজিটিভ মায়ের কাছ থেকে এ ভাইরাস নিয়ে শিশু জন্ম নিতে পারে। এজন্য বেশি বেশি নজরদারি এবং সচেতনতা বাড়াতে হবে।

শুধু প্রাপ্তবয়স্ক নয়, মায়ের মাধ্যমে গর্ভাবস্থায় অনেক শিশু এইচআইভি ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করছে। মোট ভাইরাস বহনকারীদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তারা মায়ের মাধ্যমে জন্মগতভাবে এই ভাইরাস বহন করছে।

কক্সবাজার এআরটি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মেজবাহ জানিয়েছেন, কয়েকজন শিশু পজিটিভ রয়েছে। তারা মায়ের মাধ্যমে পেয়েছে। এটা রোধ করতে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) নামে একটি প্রোগ্রাম রয়েছে। যেসব মা আক্রান্ত, তাদের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেক সচেতনতা অবলম্বন করতে হয়। না হলে মায়ের মাধ্যমে নবজাতকের শরীরে এটা ছড়াতে পারে।

বিশ্ব শরণার্থী দিবসরোহিঙ্গাকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি