সকালের আলো ফুটতেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থীশিবিরে শুরু হয় হুড়োহুড়ি-দৌড়াদৌড়ি। সরু গলিপথ ধরে খাদ্য সংগ্রহে বের হন নারীরা, দলে দলে শিশুরা ছুটে লার্নিং সেন্টারে। আর পুরুষরা কাজের সন্ধানে ঘুরে বেড়ান ক্যাম্পের ভেতরে কিংবা বাইরে। ৯ বছর ধরে এমন লক্ষ্যহীনভাবে কাটছে তাদের জীবন। কিন্তু এত দীর্ঘ সময়ে...