Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিবিধ

যদি

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১
যদি

গ্রাফিকস: আগামীর সময়

বিছানায় বসে চা খাচ্ছি। চা হালকা ঠান্ডা হয়ে এসেছে। কড়া লিকারের রঙ চা। চায়ের সঙ্গে আবার লেবু দেওয়া হয়েছে। লেবু চা আমি খাই না। তবু স্ত্রী কেন দিল বুঝতে পারছি না। বিরক্ত লাগছে খুব। আমি ঘড়ির দিকে তাকালাম। টিক টিক করে এগিয়ে যাচ্ছে কাঁটা। তবু কেন যেন মনে হচ্ছে সময় স্থির।

আমার পাশে সাত মাসের মেয়েটা উপুড় হয়ে পড়ে আছে। সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দু-পা পেছনে ঠেলে শরীরটা সামনে নিতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে সে হতাশ। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছে, ‘বা বা বা। ইদানীং মেয়েটা সুন্দর করে বা বা বা ডাকছে।’

মেয়ের সামনের দিকে দুটো দাঁত উঠেছে। দাঁত ছোট হলেও হাসির সময় দেখা যায়। তার এখন অপেক্ষা— কবে সোজা হয়ে দাঁড়াবে। কবে বাড়ি মাথায় তুলে ছুটোছুটি করবে।

পড়ার টেবিলে খাতা ছড়িয়ে বসে আছে ছেলেটা। সে ক্লাস থ্রিতে পড়ে। পড়াশোনায় মন দিচ্ছে না। নজর জানালার বাইরে। একটু পরপর জিজ্ঞেস করছে, ‘বাবা, সাড়ে ৪টা বাজতে আর কতক্ষণ বাকি?’

ছেলের অপেক্ষা— কখন সাড়ে ৪টা বাজবে, কখন সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলবে। আরও একটা গোপন অপেক্ষা তার মনে আছে। কবে সে আমার মতো বড় হবে। কবে তাকে আর পড়ালেখা করতে হবে না।

আমি ছেলেটার দিকে তাকিয়ে হাসি। আমারও তো ঠিক এই অপেক্ষাটাই ছিল একসময়। কবে স্কুল শেষ হবে, কবে বড় হব। তারপর কলেজে ভর্তি হওয়ার অপেক্ষা। কলেজ পার হতেই চাকরির অপেক্ষা। চাকরি হলো তো বিয়ের অপেক্ষা। বিয়ের পর সন্তানের অপেক্ষা।

ছেলে কোলে এলো। এর পরের অপেক্ষা— কবে সে হাঁটবে, কবে স্কুলে যাবে। এখন সে ক্লাস থ্রিতে পড়ছে। আমার নতুন অপেক্ষা মেয়েকে নিয়ে— মেয়েটা কবে পরিষ্কার ‘বাবা’ বলে ডাকবে।

হঠাৎ মনে হলো, মানুষের জীবনটা আর কিছুই না। শুধু একটার পর একটা অপেক্ষা। একটা ট্রেন এসে চলে যায়, আমরা পরের ট্রেনের টিকিট কেটে বসে থাকি। অথচ এই যে বিকাল গড়াচ্ছে, সামনে ঠান্ডা চা, বিছানায় মেয়ের হামাগুড়ি, ছেলের খেলার আকুতি— সবকিছুই যেন হাত গলে বেরিয়ে যাচ্ছে।

ছেলেটা আবার এসে জামা টেনে বলল, ‘বাবা, ৪টা কিন্তু বেজে গেছে!’

আমি চায়ের কাপটা একপাশে সরিয়ে রাখলাম। মেয়েটাকে কোলে তুলে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বললাম, ‘চল। সাড়ে ৪টা বাজতে এখনো আধা ঘণ্টা বাকি। কিন্তু অপেক্ষা করে লাভ নেই, আজ ৪টাতেই মাঠে যাব।’

ছেলেটা লাফিয়ে উঠে চিৎকার করল। ছেলের আনন্দে মেয়েও খুব খুশি। মেয়েটা কোলে থেকেই মিষ্টি হেসে ডাকল, ‘বা বা বা!’

বাইরে থেকে এক চিলতে রোদ এসে ঘরে ঢুকেছে। মনে হলো, অপেক্ষার ট্রেনটা একটু দেরিতে আসাই ভালো। এখনকার সময়টা বরঞ্চ ওদের সঙ্গেই পার করা যাক।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise