Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

বাঁশ খেয়েছেন, বাঁশপাতার চা খেয়েছেন কখনো?

  • আগারগাঁও বৃক্ষমেলায় মিলছে বাঁশপাতার চা, সঙ্গে ৬০ প্রজাতির বাঁশের চারা
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৩৬
বাঁশ খেয়েছেন, বাঁশপাতার চা খেয়েছেন কখনো?

সংগৃহীত ছবি

চা-প্রেমীদের জন্য ভিন্ন স্বাদের একটি পানীয় নিয়ে এসেছে জাতীয় বৃক্ষমেলা। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এ দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ‘বাঁশপাতার চা’।

মেলার ২৪-২৫ নম্বর স্টলে কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান নামের একটি প্রতিষ্ঠান ৬০ প্রজাতির দেশি-বিদেশি বাঁশের চারা, বাঁশের তৈরি বিভিন্ন পণ্য এবং বাঁশপাতার চা নিয়ে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানটি বান্দরবানের লামা থেকে এসেছে।

প্রতিষ্ঠানটির কিউরেটর সাইফুদ্দিন সাইফ জানালেন, চীনে বাঁশপাতার চা বেশ জনপ্রিয়। সেখান থেকে ধারণা নিয়ে বাংলাদেশেও এটি পরিচিত করার চেষ্টা করছেন তারা। তার দাবি, বাঁশপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও সিলিকার মতো উপাদান রয়েছে। যা শরীরের জন্য উপকারী হতে পারে।

‘গত বছরের বৃক্ষমেলায় প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে এই চা পান করানো হয়েছিল। বর্তমানে চীনের একটি প্রজাতির বাঁশের পাতা দিয়ে চা তৈরি করা হলেও ভবিষ্যতে দেশীয় প্রজাতির বাঁশপাতা নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে।’—যোগ করেন তিনি।

শুধু চা নয়, মেলায় বাঁশের তৈরি বোতল, মগ, ফুলদানি, মোবাইল স্ট্যান্ড, ফাইল হোল্ডারসহ পরিবেশবান্ধব বিভিন্ন পণ্যও বিক্রি হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে এসব পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।

সাইফুদ্দিন সাইফ বললেন, ‘বাঁশকে শুধু নেতিবাচক অর্থে না দেখে শিল্প ও পরিবেশবান্ধব সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। তার ভাষ্য, বাঁশ দিয়ে ফার্নিচার, কাগজ, হস্তশিল্পসহ নানা ধরনের পণ্য তৈরি করা সম্ভব।

‘তাদের সংগ্রহে রয়েছে প্রায় ২১০ প্রজাতির বাঁশ এবং ১১০ প্রজাতির বিলুপ্তপ্রায় বনজ গাছ। মেলায় দর্শনার্থীদের জন্য বিরল প্রজাতির বাঁশ ও গাছের চারাও প্রদর্শন করা হচ্ছে।’—যোগ করেন তিনি।

বাঁশপাতাচাবাঁশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে