Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিপস

ছুটি শেষে কাজে ফেরার মানসিক প্রস্তুতি নেবেন যেভাবে

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৭:২৩
ছুটি শেষে কাজে ফেরার মানসিক প্রস্তুতি নেবেন যেভাবে

ছুটি শেষে কাজে ফেরার প্রস্তুতি। ছবি: এআই

ছুটি শেষ, ক্লাস শুরু। এমন একটা অনুভূতি এখন আমাদের অনেকের মনেই কাজ করছে। ঈদের লম্বা ছুটি, পরিবারের সঙ্গে সময় কাটানো, দেরি করে ঘুম থেকে ওঠা, পছন্দের খাবার আর অলস বিকেল, সব মিলিয়ে জীবনের গতি যেন একটু ধীর হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই আবার অফিস, ক্লাস, মিটিং, অ্যাসাইনমেন্ট আর ব্যস্ত রুটিনে ফিরে যাওয়ার চিন্তা মনকে ক্লান্ত করে তোলে। অনেকেরই মনে হয়, আরও কয়েকটা দিন ছুটি থাকলে ভালো হতো! এই অনুভূতি একদম স্বাভাবিক। কারণ দীর্ঘ ছুটির পর আবার নিয়মে ফিরতে গেলে শরীর ও মন দুটোকেই নতুন করে প্রস্তুত হতে হয়।

কেন মন খারাপ লাগে?
মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে গেলে অনেকের মধ্যেই এক ধরনের অনীহা বা চাপ তৈরি হয়। এটাকে অনেক সময় “পোস্ট-ভ্যাকেশন ব্লুজ”ও বলা হয়। হঠাৎ করেই যখন অলস আর আরামদায়ক সময় থেকে ব্যস্ত জীবনে ফিরতে হয়, তখন মন সেটা সহজে মানতে চায় না। তাই নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চলুন জেনে নিই, ছুটির আমেজ কাটিয়ে কীভাবে নিজেকে নতুন উদ্যমে প্রস্তুত করবেন

অনুভূতিকে মেনে নিন
ছুটি শেষে কাজে ফেরার আগে কিছুটা ক্লান্তি বা বিষণ্নতা লাগা খুবই স্বাভাবিক। তাই মন খারাপ লাগছে বলে নিজেকে দোষ দেবেন না। বরং এটি মেনে নিন যে, এটি একটি সাময়িক অবস্থা এবং কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে।

তাড়াহুড়ো নয়, শুরুটা হোক ধীরস্থির
অফিসে ফিরেই প্রথম দিন সব কঠিন কাজ শেষ করে ফেলার পরিকল্পনা করবেন না। প্রথম দিনটিকে একটু সহজ রাখুন। ছোট ছোট কাজগুলো দিয়ে দিনের শুরু করুন। কাজ জমিয়ে না রেখে অল্প অল্প করে এগিয়ে যান, এতে কাজের চাপ কম মনে হবে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরবে।

রুটিন ঠিক করুন আগের রাতেই
ছুটির সময় আমরা সাধারণত অনিয়মিত জীবনযাপন করি যার মধ্যে রয়েছে দেরিতে ঘুমানো ও দেরিতে ঘুম থেকে ওঠা। কাজের দিনে ফেরার অন্তত এক-দুই রাত আগে থেকেই ঘুমের সময় ঠিক করে ফেলুন। সময়ের সাথে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ দিন, এতে সকালে ঘুম থেকে ওঠার কষ্ট অনেকটা কমে যাবে।

'টু-ডু লিস্ট' বা কাজের তালিকা করুন
কাজের টেবিলে বসে তালগোল পাকিয়ে ফেলবেন না। প্রথমেই একটা খাতা বা ফোনে লিখে ফেলুন আজ কী কী কাজ করা জরুরি। অপ্রয়োজনীয় কাজগুলো আপাতত সরিয়ে রাখুন। দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করলে মনে স্বস্তি আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে।

কাজের পরিবেশ গুছিয়ে নিন
ছুটি শেষে আপনার ডেস্ক বা টেবিলটা একটু গুছিয়ে নিন। পুরনো অপ্রয়োজনীয় কাগজ ফেলে দিন, টেবিলটা একটু পরিষ্কার করুন। গোছানো পরিবেশে কাজ শুরু করলে মন ভালো থাকে এবং কাজে মনোযোগ দেওয়া সহজ হয়।

নিজের জন্য ছোট কোনো উপহার রাখুন
কাজের দিনে ফেরার প্রথম দিনটি যাতে খুব বেশি বিষণ্ণ না হয়, সেজন্য নিজের জন্য ছোট কোনো পুরস্কার রাখতে পারেন। যেমনঃ বিকেলে প্রিয় কোনো খাবার খাওয়া, সহকর্মীদের সাথে আড্ডা দেওয়া বা কাজ শেষে ছোট কোনো ঘোরাঘুরির পরিকল্পনা করা। এতে ফেরার দিনটিতেও আনন্দের কিছু থাকবে।

ইতিবাচক চিন্তা করুন
ছুটির দিনের ভালো মুহূর্তগুলোর কথা মনে না করে, কর্মক্ষেত্রে নতুন কী কী শিখছেন বা কাদের সঙ্গে দেখা হচ্ছে সেগুলো নিয়ে ভাবুন। সহকর্মীদের সঙ্গে দেখা হওয়া, আড্ডা দেওয়া বা প্রিয় কোনো প্রজেক্টে কাজ করার বিষয়টি মাথায় আনলে কাজে ফেরার উৎসাহ বাড়বে।

মনে রাখবেন, কর্মব্যস্ত জীবন আর ছুটি; দুটোই জীবনের অংশ। কাজের মাঝে বিরতি যেমন প্রয়োজন, তেমনি জীবনের লক্ষ্য অর্জনে কাজও জরুরি। তাই মনকে শান্ত করুন, একটা গভীর শ্বাস নিন এবং নতুন উদ্যমে শুরু করুন আজকের দিনটি!

ঈদের ছুটিমানসিক প্রস্তুতিটিপস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!