গান, কবিতায় যাত্রা শুরু রসনাকাব্যের

নাগরিক জীবনে শত অস্থিরতায় যখন বিপর্যস্ত জন-জীবন তখন সপ্তাহান্তের ছূটির দিনের একটি সকাল অন্তত শুরু হোক নান্দনিক পরিবেশে, গান কবিতার মাধুর্যতার রুচিশীল প্রাতরাশ দিয়ে..! এমন ভাবনা থেকেই এই সপ্তাহের ছুটির দিন তথা আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সকালে গান, কবিতা, আড্ডা এবং উপস্থিত বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, চিকিৎসক প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজনদের মত বিনিময় এর অন্য রকম আয়োজন নিয়ে আজ আনুষ্ঠানিক পথচলা শুরু করলো ধানমন্ডি ১১/এ এর ৯৯ বাড়ির দ্বিতীয় তলার রসনাকাব্য রেস্তোরাঁ...!
উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী চট্রগ্রাম আর্ট কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শিল্পী সবিহ উল আলম, সাবেক পুলিশ কর্মকর্তা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচীব নব বিক্রম কিশোর ত্রিপুরা, বঙ্গীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলা অনুকাব্যের অন্যতম কবি স. রওশন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আলফ্রেড খোকন, কবি লোপা মমতাজ, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক কাজী বিল্লুর রহমান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলিঁয়াস ফ্রঁসেস দো ঢাকার সঙ্গীত ডিপার্টমেন্ট এর প্রধান মঞ্জুরুল ইসলাম খান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব নাহিদ নাসরীন, স্থপতি হাসনাইন সবিহ নায়ক, শিশু কিশোর পত্রিকা টইটম্বুর এর সম্পাদক নওশেবা সবিহ কবিতাসহ আরো অনেকেই।
সঙ্গীত পরিবেশন করেন নন্দিত শিল্পী অশ্রু বড়ুয়া, বর্ণা ইয়াসমিন, অনামিকা ত্রিপুরা কবিতা আবৃত্তি করেন সুতপা বড়ুয়া এবং কবি আলফ্রেড খোকন...!
উপস্থিত বিশিষ্টজনরা বলেন , " ক্রমান্বয়ে আমাদের সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক পরিস্থিতি যে অস্থিরতা এবং চাপের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, দিনে দিনে আমরা আসলে যেভাবে মানসিক অসুস্থ হয়ে পড়ছি, সেই সময়ে এমন উদ্যোগ যে নিতান্তই প্রশংসা পাওয়ার যোগ্য তা নয়, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞও বটে..!
আর সুখাদ্যের সাথে সাথে এই যে সঙ্গীত, কবিতার সমন্বয় করে সকাল শুরু এই উদ্যোগ সত্যিই বিরল, বলতে গেলে অভূতপূর্বও বলা যায়..! এমন উদ্যোগ গ্রহণ নিতান্তই ব্যবসায়ীক মুনাফার বিষয় নয় , সামাজিক বিশেষ দায়বদ্ধতার প্রতিপালনও বটে এবং চ্যালেঞ্জিং তো অবশ্যই..! কারণ এই চরম দুর্মূল্যের দিনে এমন আয়োজন করে মুনাফা করা একরকম অসম্ভব। তবুও তাদের এমন আয়োজন করার দু:সাহসকে আমরা সাধুবাদ জানাই..! এমন আরো অনেক অনেক আয়োজন হয়ে চলুক দেশের বিভিন্ন প্রান্তে, এই প্রত্যাশা। "
অনুষ্ঠান উপস্থাপনা করেন থিয়েটার ও সাংস্কৃতিক কর্মী আল নোমান।





