Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রূপচর্চা

সানস্ক্রিন মাখলে মুখ ঘামে, কী করবেন?

agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০৪
সানস্ক্রিন মাখলে মুখ ঘামে, কী করবেন?

সংগৃহীত ছবি

গরমের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেওয়া আরও জরুরি হয়ে ওঠে। এই সময় সানস্ক্রিনই সবচেয়ে নির্ভরযোগ্য সুরক্ষা। অনেকেই মনে করেন, শুধু গ্রীষ্মকালেই সানস্ক্রিন দরকার, কিন্তু বাস্তবে সারা বছরই সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

তবে অনেকের অভিযোগ, সানস্ক্রিন লাগালেই মুখ ঘেমে যায় এবং অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। ফলে অনেকেই সানস্ক্রিন ব্যবহার এড়িয়ে চলেন, যা দীর্ঘমেয়াদে ত্বকের জন্য ক্ষতিকর।

আসলে সানস্ক্রিন ব্যবহারের পর ঘাম হওয়ার পেছনে বেশকিছু কারণ রয়েছে। অনেক সানস্ক্রিনের গঠন কিছুটা ভারী বা তেলযুক্ত হয়, যা ত্বকের রন্ধ্র আংশিকভাবে ঢেকে দেয়। এতে ত্বকের স্বাভাবিক তাপ বের হতে বাধা পায় এবং ঘাম জমে অস্বস্তি তৈরি করে।

গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীর স্বাভাবিকভাবেই বেশি ঘামে, আর সানস্ক্রিন সেই অনুভূতিকে আরও বাড়িয়ে দিতে পারে। আবার একসঙ্গে বেশি পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করলেও ত্বক ভারী লাগে এবং ঘাম বেশি মনে হয়।

এই সমস্যা এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়া। তৈলাক্ত ত্বকের জন্য জেল, ওয়াটার-বেজড বা অয়েল-ফ্রি সানস্ক্রিন সবচেয়ে উপযোগী, কারণ এগুলো হালকা এবং দ্রুত শোষিত হয়।

শুষ্ক ত্বকের জন্য ক্রিমভিত্তিক সানস্ক্রিন ভালো কাজ করে, আর স্বাভাবিক বা মিশ্র ত্বকের জন্য ম্যাট বা লাইট লোশন টাইপ সানস্ক্রিন কার্যকর হতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে মিনারেল বা ফিজিক্যাল সানস্ক্রিন বেশি নিরাপদ, কারণ এতে জ্বালা বা র‍্যাশ হওয়ার ঝুঁকি কম।

সানস্ক্রিন কেনার সময় উপাদানের দিকেও নজর দেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, অক্সিবেনজোন, অকটিনঅক্সেট, অতিরিক্ত অ্যালকোহল বা কৃত্রিম সুগন্ধি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে এবং ব্রণ বা জ্বালার সমস্যা বাড়াতে পারে। তাই এসব উপাদান এড়িয়ে চলাই ভালো।

সানস্ক্রিনের এসপিএফ মাত্রাও গুরুত্বপূর্ণ। সাধারণত এসপিএফ ৩০ থেকে ৫০-এর মধ্যে হলে দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট সুরক্ষা পাওয়া যায়।

পরামর্শ

যাদের সানস্ক্রিন ব্যবহার করলে ঘাম বেশি হয়, তারা সানস্ক্রিন লাগানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। প্রয়োজনে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক প্রস্তুত করা যায়। অল্প পরিমাণে সানস্ক্রিন নিয়ে ধীরে ধীরে লাগানো ভালো, একসঙ্গে বেশি না। বাইরে বের হওয়ার অন্তত ১৫–২০ মিনিট আগে সানস্ক্রিন লাগানো উচিত এবং কয়েক ঘণ্টা পর পর পুনরায় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ঘাম হলে টিস্যু বা ব্লটিং পেপার দিয়ে হালকা চাপ দিয়ে মুছে নেওয়া উচিত, ঘষে নয়।

এছাড়া সানস্ক্রিন ব্যবহারের আগে ভিটামিন ‘সি’ সিরাম ব্যবহার করলে ত্বক অতিরিক্ত সুরক্ষা পায় এবং সূর্যের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।

সানস্ক্রিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে