Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রূপচর্চা

সাবান, শাওয়ার জেল না বডিওয়াশ— কোনটা বেছে নেবেন?

লাইফস্টাইল ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৬:০৯
সাবান, শাওয়ার জেল না বডিওয়াশ— কোনটা বেছে নেবেন?

সংগৃহীত ছবি

প্রতিদিন গোসল করে ত্বক পরিষ্কার রাখছেন। কিন্তু ত্বকের যত্নে ঠিক কী ব্যবহার করছেন? সোপবার, বডিওয়াশ, নাকি শাওয়ার জেল? জানেন তো, ভুল বাছাইয়ের কারণে ত্বক পরিষ্কার হলেও হারিয়ে যেতে পারে তার স্বাভাবিক আর্দ্রতা।

শাওয়ার জেল, বডিওয়াশ আর সোপবার তিনটিই ত্বক পরিষ্কার করে, কিন্তু তাদের গঠন, উপাদান ও ত্বকের ওপর প্রভাব একেবারেই আলাদা। তাই নিজের ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে সঠিকটি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

শাওয়ার জেল

শাওয়ার জেল সাধারণত স্বচ্ছ, হালকা ও জেলি-ধরনের হয়ে থাকে। এটি ত্বকে লাগালে দ্রুত ফেনা তৈরি করে ও খুব সহজে ধুয়ে যায়। গরমের দিনে বা আর্দ্র আবহাওয়ায় শাওয়ার জেল ব্যবহার করলে এক ধরনের তাজা, ফুরফুরে অনুভূতি পাওয়া যায়, যা অনেকের কাছে বেশ আনন্দময় হয়ে ওঠে।

এটি ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করতে বেশ কার্যকর। ফলে যাদের ত্বক স্বাভাবিকের চেয়ে একটু বেশি তৈলাক্ত বা যারা বেশি ঘামেন, তাদের জন্য এটি ভালো কাজ করে।

কিন্তু খুব শুষ্ক ত্বকের ক্ষেত্রে কিছু শাওয়ার জেল ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। তাই ব্যবহারের আগে নিজের ত্বকের অবস্থা বুঝে নেওয়া জরুরি।

বডিওয়াশ

বডিওয়াশের টেক্সচার সাধারণত ক্রিমি বা দুধের মতো, যা ত্বকে লাগালে নরম, কোমল, মোলায়েম অনুভূতি দেয়। এতে সাধারণত ময়েশ্চারাইজিং উপাদান বেশি থাকে— যেমন অ্যালোভেরা, শিয়া বাটার বা বিভিন্ন প্রাকৃতিক তেল যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রও রাখে। যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাদের জন্য বডিওয়াশ অনেক বেশি উপযোগী। বিশেষ করে শীতকালে, যখন ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়, তখন এটি ত্বককে ময়শ্চারাইজ করে।

অনেকেরই গোসলের পর যে টানটান বা খসখসে অনুভূতি হয়। বডিওয়াশ ব্যবহার করলে তা অনেকটাই কমে যায়।

সোপবার

সোপবার বা সাবান আমাদের কাছে সবচেয়ে পরিচিত পরিষ্কারক। বহুদিন ধরেই এটি ব্যবহৃত হয়ে আসছে এবং এখনো অনেকের প্রথম পছন্দ। সাবান সহজলভ্য, সাশ্রয়ী ও ব্যবহারেও ঝামেলা কম।

তবে সব সাবান এক রকম নয়। অনেক সাবানে ক্ষারীয় উপাদান বেশি থাকে, যা ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিয়ে শুষ্কতা তৈরি করতে পারে। আবার বাজারে মাইল্ড বা ময়েশ্চারাইজিং সাবানও পাওয়া যায়, যেগুলো তুলনামূলকভাবে ত্বকের জন্য উপকারী। তাই সাবান ব্যবহার করলেও জেনে বুঝে বেছে নিতে হবে।

পার্থক্য কোথায়

এই তিনটি পণ্যের কাজ একই— ত্বক পরিষ্কার করা। কিন্তু পার্থক্য তৈরি হয় তাদের ব্যবহারের অনুভূতি ও ত্বকের ওপর প্রভাবে। শাওয়ার জেল যেখানে হালকা ও সতেজ অনুভূতি দেয়, বডিওয়াশ সেখানে ত্বককে নরম ও আর্দ্র রাখে। অন্যদিকে সোপবার সোজাসাপ্টা পরিষ্কার করার কাজটি করে, তবে সেটি কতটা কোমল হবে, তা নির্ভর করে তার উপাদানের ওপর।

কোনটা বেছে নেবেন?


উত্তর আপনার কাছেই আছে। আপনার ত্বক যেমন, প্রয়োজনও তেমন। যদি ত্বক শুষ্ক হয়, তাহলে বডিওয়াশ আপনার জন্য উপযোগী হবে। যদি ত্বক তৈলাক্ত হয় বা আপনি খুব বেশি ঘামেন, তাহলে শাওয়ার জেল ভালো কাজ করবে। আর যদি সহজ, সাশ্রয়ী ও ঝামেলাহীন কিছু চান, তাহলে একটি ভালো মানের মাইল্ড সোপবারই যথেষ্ট।

লাইফস্টাইলবডিওয়াশশাওয়ার জেলসোপবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে