১২ গ্রেডে নিয়োগ দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পদ ১৫টি

গ্রাফিকস: আগামীর সময়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: হিসাবরক্ষক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা (১২তম গ্রেড)।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (২০তম গ্রেড)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি






