মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষে ৯ ডিসেম্বর

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে হেড অব কমন সার্ভিসেস ডিভিশন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব কমন সার্ভিসেস ডিভিশন (এভিপি-ভিপি)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা মেনে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ক্রয় প্রক্রিয়া পরিচালনায় দক্ষতা। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম



