Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফিচার

জলবায়ু পরিবর্তন

অদৃশ্য বিষে উত্তপ্ত পৃথিবী

  • জলবায়ু পরিবর্তনের বড় হুমকি মিথেন, তবু নিয়ন্ত্রণে উদাসীন বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০
শেয়ার করুন:
অদৃশ্য বিষে উত্তপ্ত পৃথিবী

টেক্সাসের মিডল্যান্ডে পারমিয়ান বেসিন তেলক্ষেত্রে খননকাজের সময় পুড়িয়ে ফেলা হচ্ছে প্রাকৃতিক গ্যাস (১২ মার্চ, ২০২২)

চোখে দেখা যায় না, গন্ধেও মেলে না। অথচ নিঃশব্দে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে চলেছে এটি। রয়েছে কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি তাপ আটকে রাখার ক্ষমতা। এমনকি বৈশ্বিক উষ্ণায়নের প্রায় ৩০ শতাংশের জন্য দায়ী এটি। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। অদৃশ্য বিঢ খ্যাত এই গ্যাসের নাম মিথেন। সম্প্রতি স্যাটেলাইটেও ধরা পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ মিথেন ছড়িয়ে পড়ার চিত্র। অথচ প্রযুক্তি ও নিয়ন্ত্রণের সুযোগ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বাড়ছে এর নিঃসরণ। উল্টো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বড় দেশগুলো পিছিয়ে দিচ্ছে নিয়ন্ত্রণের সব উদ্যোগ। যার ফলে হুমকির মুখে পড়ছে পৃথিবী। 

কৃত্রিম উপগ্রহে ধরা পড়ছে নিঃসরণের উৎস

সম্প্রতি উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে মিথেন গ্যাসের বড় নিঃসরণ শনাক্ত করা হচ্ছে। প্রতিদিন দুটি স্যাটেলাইট উত্তর থেকে দক্ষিণে পৃথিবীকে প্রায় ১৬ বার প্রদক্ষিণ করে শত শত ছবি তুলছে। অদৃশ্য ও গন্ধহীন এই গ্যাসের উৎস খুঁজে বের করাই তাদের কাজ। যুক্তরাষ্ট্রের প্ল্যানেট ল্যাবস এবং পরিবেশবিষয়ক অলাভজনক সংস্থা কার্বন ম্যাপার যৌথভাবে পরিচালনা করছে এ কার্যক্রম।

টেক্সাসে অরলায় একটি গ্যাসের নির্গমনস্তম্ভের স্যাটেলাইট চিত্র (২২ এপ্রিল, ২০২৬) ছবি : কার্বন ম্যাপারতেল ও গ্যাস উত্তোলনকেন্দ্র, কয়লাখনি এবং বর্জ্য ফেলার স্থান থেকে বিপুল পরিমাণ মিথেন ছড়িয়ে পড়ে। এসব উৎসের অল্প কয়েকটি থেকেই মোট মিথেন দূষণের বড় অংশ তৈরি হয়। যুক্তরাষ্ট্রে উপগ্রহের মাধ্যমে তেল ও গ্যাসক্ষেত্রে দীর্ঘস্থায়ী মিথেন নিঃসরণের প্রমাণ পাওয়া গেছে। চলতি বছর টেক্সাসের অরলা এলাকায় সবচেয়ে বেশি আটটি বড় মিথেন নিঃসরণের ঘটনা শনাক্ত হয়েছে। এরপর রয়েছে টেক্সাসের স্ট্যানটন ও লুইজিয়ানার রিংগোল্ড।

তবে এ সমস্যা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়। তুর্কমেনিস্তান থেকে ভেনেজুয়েলা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বড় আকারে মিথেন ছড়িয়ে পড়ছে। আগে এসব নিঃসরণ শনাক্ত করা কঠিন ছিল। পর্যবেক্ষণের অভাবে এর প্রকৃত পরিমাণও জানা যেত না। এখন উন্নত স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকেই নির্দিষ্ট করে এসব নিঃসরণের উৎস শনাক্ত করা সম্ভব হচ্ছে।

লুইজিয়ানার রিংগোল্ড এলাকায় মিথেন গ্যাসের নির্গমনস্তম্ভের স্যাটেলাইট চিত্র (৭ মে, ২০২৬) ছবি : কার্বন ম্যাপারউষ্ণতা বৃদ্ধিতে মিথেনের বড় ভূমিকা

কার্বন ডাই-অক্সাইড জলবায়ু পরিবর্তনের প্রধান চালক হলেও স্বল্প সময়ে পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে মিথেন অনেক বেশি শক্তিশালী প্রভাবক। ২০ বছরের হিসাবে কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি তাপ আটকে রাখে এটি। কার্বন ম্যাপারের বিজ্ঞান বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান কাসওয়ার্থ বলেন, ‘আজ আমরা মিথেন নিঃসরণ যতটা কমাতে পারব, তার সুফল আমাদের জীবদ্দশাতেই দেখতে পাব। তাই এ গ্যাসের নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া অত্যন্ত যৌক্তিক।’

প্রকৃতি থেকে উৎপন্ন মিথেনের পরিমাণ মোট নিঃসরণের প্রায় ৪০ শতাংশ। জলাভূমি থেকে মূলত এ গ্যাস তৈরি হয়। বাকি ৬০ শতাংশ আসে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড থেকে। তেল, গ্যাস ও কয়লা উত্তোলন, কৃষিকাজ এবং বর্জ্য ব্যবস্থাপনা এর প্রধান উৎস।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি মিথেন নিঃসরণ করেছে চীন। দেশটির কয়লাখনি থেকে মূলত এ গ্যাস ছড়িয়েছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

প্রযুক্তি থাকলেও কমছে না নিঃসরণ

মানুষের কর্মকাণ্ড থেকে উৎপন্ন মিথেনের প্রায় ৩৫ শতাংশ আসে জীবাশ্ম জ্বালানি খাত থেকে। এ খাতের নিঃসরণ কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না বলে জানিয়েছে আইইএ। তবে আশার কথা, মিথেন নিয়ন্ত্রণের প্রযুক্তি ইতিমধ্যে রয়েছে। সংস্থাটির হিসাবে, জীবাশ্ম জ্বালানি উত্তোলন খাত থেকে প্রায় ৭০ শতাংশ মিথেন নিঃসরণ কমানো সম্ভব। পাশাপাশি মিথেনকে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। ফলে এটি দূষণ কমানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আইন বিভাগের অধ্যাপক এডওয়ার্ড পারসন বলেন, ‘এখানে একটি বড় পরিহাস রয়েছে। তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য মিথেন নিজেই একটি সম্ভাব্য পণ্য।’ তা  র মতে, মিথেন ধরে রাখতে পারলে প্রতিষ্ঠানগুলো সেটি বিক্রি করে আর্থিক সুবিধাও পেতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিয়ন্ত্রণের উদ্যোগে ভাটা

তবে সম্প্রতি বিভিন্ন দেশের সরকার মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণের উদ্যোগ থেকে পিছিয়ে আসছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেল ও গ্যাস খাতের মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নেওয়া বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা ঘোষণা করেছে। এসব বিধিনিষেধ কার্যকর থাকলে ২০৩৮ সাল পর্যন্ত এ খাতের দূষণ ৮০ শতাংশ কমানো সম্ভব হতো বলে ধারণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা প্রস্তাবিত পরিবর্তনের আওতায় বড় ধরনের মিথেন নিঃসরণ শনাক্ত, তদন্ত ও মেরামতের কর্মসূচি বাতিল এবং কম উৎপাদনকারী তেল ও গ্যাসকূপের ক্ষেত্রে নিয়ম শিথিল করার উদ্যোগ নিয়েছে। সংস্থাটির দাবি, এসব পরিবর্তনের ফলে ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৫ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। তবে সমালোচকেরা বলছেন, এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি বাড়বে।

রোড আইল্যান্ডের ডেমোক্র্যাট দলীয় সিনেটর শেলডন হোয়াইটহাউস বলেন, ‘আমেরিকার জনগণকে তিন দিক থেকে এর মূল্য দিতে হবে। প্রাকৃতিক গ্যাস অপচয়ের কারণে বাড়বে জ্বালানি বিল, দূষিত বাতাসের কারণে বাড়বে চিকিৎসার খরচ। আর জলবায়ু পরিবর্তনের কারণে বীমার খরচ বাড়বে এবং আরও বেশি বাড়িঘর আগুন ও বন্যার শিকার হবে।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও মিথেন নিয়ন্ত্রণের উদ্যোগ পিছিয়ে দিয়েছে। গত মাসে জোটটি বিদেশ থেকে আমদানি করা তেল, গ্যাস ও কয়লার মিথেন নিঃসরণ পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির বাধ্যবাধকতা তিন বছর পিছিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। পরিবেশবিষয়ক সংস্থা এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ডের জ্বালানি বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মার্ক ব্রাউনস্টেইন বলেন, ‘প্রতিটি বছরের বিলম্বের জন্য বাস্তব মূল্য দিতে হয়।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ড পারসনের মতে, জীবাশ্ম জ্বালানি খাতের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর চাপের কারণেই বিভিন্ন দেশ মিথেন নিয়ন্ত্রণের উদ্যোগ থেকে পিছিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস খাতের প্রতিনিধিত্বকারী আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হলি হপকিনসের দাবি, সাশ্রয়ী জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি মিথেন নিঃসরণ কমাতে কাজ করছে শিল্প খাত। এ বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পক্ষেও তারা।

টেক্সাসের মিডল্যান্ডে পারমিয়ান বেসিন তেলক্ষেত্রে খননকাজের সময় পুড়িয়ে ফেলা হচ্ছে প্রাকৃতিক গ্যাস (১২ মার্চ, ২০২২)কিছু দেশে কমছে মিথেন নিঃসরণ

তবে সব ক্ষেত্রে পরিস্থিতি নেতিবাচক নয়। বিশ্বজুড়ে তেল ও গ্যাস উৎপাদন বাড়লেও এ খাতের মিথেন নিঃসরণ তুলনামূলক স্থিতিশীল রয়েছে। কিছু প্রতিষ্ঠান নিঃসরণ পরিমাপ, পর্যবেক্ষণ, তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভালো অগ্রগতি দেখিয়েছে। তবে সব প্রতিষ্ঠানে একই ধরনের অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন মার্ক ব্রাউনস্টেইন।

আইইএর প্রতিবেদন বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মতো দেশে বড় আকারের মিথেন নিঃসরণের ঘটনা কমেছে। চীনের কয়লাখনি থেকেও মিথেন নিঃসরণ বৃদ্ধির হার কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ শিথিল করলেও ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোর মতো কয়েকটি অঙ্গরাজ্যে নিজস্ব বিধিনিষেধ রয়েছে।

নিয়ন্ত্রণে দরকার সরকারের নেতৃত্ব

কার্বন ম্যাপারের ড্যান কাসওয়ার্থ বলেন, মিথেন নিঃসরণ কমাতে সরকারের শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের দূষণ নিয়ন্ত্রণে দায়িত্বশীল হতে হবে। মার্ক ব্রাউনস্টেইনের মতে, মিথেন ধরে রাখা ও ব্যবহার করা অনেক ক্ষেত্রে অর্থনৈতিকভাবেও লাভজনক। তাই এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ নেওয়া উচিত।

বিশ্বজুড়ে তাপপ্রবাহ, ভয়াবহ বন্যা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। এসব দুর্যোগের তীব্রতা ও পুনরাবৃত্তি কমাতে মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন ব্রাউনস্টেইন। তার ভাষ্য, এ ধরনের দুর্যোগের ঘনত্ব ও ভয়াবহতা কমানোর অন্যতম কার্যকর উপায় হলো মিথেন নিঃসরণ হ্রাস করা।

বিশ্বের বিভিন্ন দেশ মিথেন দূষণ নিয়ন্ত্রণে কতটা দ্রুত পদক্ষেপ নেবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও স্যাটেলাইটের নজরদারি অব্যাহত রয়েছে। ড্যান কাসওয়ার্থ বলেন, ‘এমন অনেক কিছুই চোখে পড়ে, যেগুলো খুব সহজেই ঠিক করা সম্ভব। কখনো কখনো মনে হয়, একটি যন্ত্রপাতির বাক্স নিয়ে বিমানে চড়ে সেখানে গিয়ে নিজেই সমস্যাগুলো ঠিক করে আসি।’

সূত্র : সিএনএন 

পরিবেশজলবায়ুমিথেনগ্রিনহাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির