Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

নতুন ৫ লাইফস্টাইল গ্যাজেট

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৪৯
নতুন ৫ লাইফস্টাইল গ্যাজেট

গ্রাফিকস: আগামীর সময়

প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে পাঁচটি স্মার্ট গ্যাজেট ও অ্যাকসেসরিজ। লিখেছেন ইমরানুর রহমান

বর্তমান যুগের ডিজিটাল জীবনযাত্রায় গ্যাজেট আর অ্যাকসেসরিজ কেবল প্রয়োজন নয়, স্টাইল স্টেটমেন্টও। দেশের প্রযুক্তিপ্রেমীদের সেই চাহিদা আরও একধাপ বাড়িয়ে দিতে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন পাঁচটি লাইফস্টাইল ডিভাইস। এগুলো এরই মধ্যে সারা দেশের অথরাইজড স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

তিনটি শক্তিশালী পাওয়ার ব্যাংক, একটি স্লিক সাউন্ডবার ও একটি প্রিমিয়াম হেডফোন ব্যবহারকারীদের সুবিধা, পারফরম্যান্স ও সহজলভ্যতার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলেই ধারণা করা যায়।

এই নতুন প্রোডাক্ট লাইনের অন্যতম প্রধান আকর্ষণ ভ্রমণের সময় ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের দ্রুত চার্জিং নিশ্চিত করতে তৈরি করা শক্তিশালী তিনটি পাওয়ার ব্যাংক। এর মধ্যে শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার মডেলটি মূলত নিয়মিত ব্যবহারকারী ও পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

অবসিডিয়ান ব্ল্যাক ও স্পেস গ্রে রঙে ৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাওয়া এই ডিভাইস সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম। এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোনকে ৬৭ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব এবং এর ৬৫ ওয়াট সেলফ-চার্জিং সাপোর্ট মাত্র আড়াই ঘণ্টার মধ্যে পাওয়ার ব্যাংকটিকে পুরোপুরি রিচার্জ করে ফেলে। এতে রয়েছে ট্রিপল-পোর্ট আউটপুট, একটি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে ও ল্যানিয়ার্ড হিসেবে ব্যবহার উপযোগী বিল্ট-ইন টাইপ-সি কেবল।

তিনটি শক্তিশালী পাওয়ার ব্যাংক, একটি স্লিক সাউন্ডবার ও একটি প্রিমিয়াম হেডফোন নিয়ে সাজানো এই নতুন লাইনআপ

ঠিক একই রকম ফাস্ট-চার্জিং সুবিধা নিয়ে কিন্তু কমপ্যাক্ট ও পকেট-সাইজ ডিজাইনে এসেছে প্যাস্টেল ব্লু ও চারকোল ব্ল্যাক রঙের শাওমি ৬৭ ওয়াটের ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক, যার মূল্য ৪ হাজার ২৯৯ টাকা। ইন্টিগ্রেটেড হাই-ইলাস্টিসিটি টাইপ-সি কেবল ও মাল্টিপ্রটোকল ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এটি প্রতিদিনের যাতায়াতে ফোন, ইয়ারবাডস ও ওয়্যারেবল গ্যাজেটগুলো দ্রুত চার্জ করতে সহায়তা করে। আর যারা দীর্ঘ ট্যুরে যান এবং একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে চান, তাদের জন্য ক্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কালারে ২ হাজার ৫৯৯ টাকায় এসেছে শাওমির ৩৩ ওয়াটের ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাওয়ার ব্যাংক। ইন্টিগ্রেটেড কেবল থাকায় খুব সহজে বহন করা যায় এবং অতিরিক্ত গরম, শর্টসার্কিট ও ওভারচার্জিং প্রতিরোধ করতে এতে উন্নত মাল্টিপ্রটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের পাশাপাশি অডিও সেগমেন্টেও উন্নতমানের অভিজ্ঞতা দিতে শাওমি নিয়ে এসেছে নতুন দুটি ডিভাইস। এর মধ্যে ঘরের ভেতর সিনেমার মতো অডিও এক্সপেরিয়েন্স কিংবা গেমিং ও মিউজিকের আসল স্বাদ দিতে কালো রঙে ৮ হাজার ৯৯৯ টাকায় এসেছে মিনিমালিস্ট ডিজাইনের শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল। এতে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্মুথ সাউন্ড ও ডিপ বেস নিশ্চিত করে। যেকোনো টিভির নিচে চমৎকারভাবে ফিট হওয়ার জন্য এতে যেমন রয়েছে স্লিক ও লো-প্রোফাইল ডিজাইন, তেমনি ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি রয়েছে অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সাপোর্ট।

অন্যদিকে, অডিও লাইনআপের সবচেয়ে আকর্ষণীয় প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস ডিভাইস হলো রেডমি হেডফোনস নিও। অবসিডিয়ান ব্ল্যাক ও স্যান্ড হোয়াইট রঙের এই হেডফোন ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন সিস্টেম এবং হাই-রেস অডিও সার্টিফিকেশনের ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার প্রযুক্তিসমৃদ্ধ। মাত্র ৯ হাজার ৯৯৯ টাকার এই হেডফোনে রয়েছে টানা ৭২ ঘণ্টার ব্যাটারি লাইফ, যেখানে মাত্র ১০ মিনিটের চার্জে পাঁচ ঘণ্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে এবং এটি ডুয়েল ডিভাইস স্মার্ট কানেক্টিভিটিও সাপোর্ট করে।

বাংলাদেশের বাজারে নতুন এই পাঁচটি প্রোডাক্ট নিয়ে আসা প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, হাই-স্পিড চার্জিং সুবিধা ও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতার মাধ্যমে তারা স্থানীয় প্রযুক্তিপ্রেমীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা পূরণে সক্ষম হচ্ছেন। এই নেক্সট-জেন অ্যাকসেসরিজগুলো বাজারে নতুন মানদণ্ডও স্থাপন করবে।

একাধারে কর্মক্ষমতা বাড়ানো এবং ব্যবহারকারীর লাইফস্টাইলে আধুনিকতার ছোঁয়া যোগ করতে শাওমির এই নতুন লাইফস্টাইল ডিভাইসগুলো চমৎকার ভূমিকা রাখবে।

প্রযুক্তিশাওমিগ্যাজেটঅ্যাকসেসরিজপাওয়ার ব্যাংকস্লিক সাউন্ডবারহেডফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের