Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

পাওয়ার ও স্টাইলের দারুণ মেলবন্ধন ‘রেডমি ১৭’

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৫৯
পাওয়ার ও স্টাইলের দারুণ মেলবন্ধন ‘রেডমি ১৭’

স্মার্টফোনের যুগে ডিভাইসের ব্যাটারি একটি বড় ইস্যু। নতুন লঞ্চ করা ফোনে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি তাই পাওয়ারকেই গুরুত্ব দিয়েছে। লিখেছেন ইমরানুর রহমান

প্রযুক্তির দ্রুতগতির এ যুগে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনযাপনের অপরিহার্য অংশ। সকালের অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ কাজ, বিনোদন কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং— সবকিছুতেই চাই একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাটারির ডিভাইস। ব্যবহারকারীদের এ চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে শাওমি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে তাদের নতুন এবং চমকপ্রদ স্মার্টফোন— রেডমি ১৭।

চমৎকার পারফরম্যান্স, সুবিশাল ব্যাটারি লাইফ ও প্রিমিয়াম ডিজাইনের এক অপূর্ব সমন্বয়ে তৈরি করা হয়েছে এই নতুন ডিভাইসটি।

রেডমি ১৭-এ ব্যবহার করা হয়েছে এই সেগমেন্টের অন্যতম শক্তিশালী ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যবহারকারীরা যেন কোনো ধরনের বিরতি ছাড়াই নির্বিঘ্নে ভিডিও স্ট্রিম, অনলাইন ক্লাস ও গেমিং উপভোগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে। বিশেষ করে একবার ফুল চার্জ দিলে এই ডিভাইসটি ব্যবহারকারীদের দুদিনেরও বেশি সময় পর্যন্ত কানেক্টেড রাখতে সক্ষম বলে জানিয়েছে শাওমি।

শুধু ব্যাটারির সাইজই বড় নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, যা মাত্র ৪৫ মিনিটে ফোনের ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। এর ফলে ব্যবহারকারীদের সময় যেমন বাঁচবে, তেমনি ঘন ঘন চার্জিংয়ের দুশ্চিন্তা থেকেও তারা পুরোপুরি মুক্ত থাকতে পারবেন।

রেডমি ১৭ পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে— ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক

স্মার্টফোনের ডিসপ্লে হলো এর প্রাণ। রেডমি ১৭-এ ব্যবহার করা হয়েছে একটি বিশাল ৬.৯ ইঞ্চির ডিসপ্লে, যার সঙ্গে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। এই হাই রিফ্রেশ রেট স্ক্রলিং, ব্রাউজিং ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহারকারীদের দেবে স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। তবে বড় ডিসপ্লের সুরক্ষাও গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ব্যবহারে অনাকাঙ্ক্ষিত স্ক্র্যাচ, ঘর্ষণ বা ড্রপ থেকে ফোনকে সুরক্ষিত রাখতে এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ৭আই। এই গ্লাসটি ডিভাইসের স্থায়িত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়।

ভেতরের শক্তিমত্তার দিক থেকেও রেডমি ১৭ বেশ এগিয়ে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং আধুনিক শাওমি হাইপারওএস ৩। এই হার্ডওয়্যার ও সফটওয়্যারের চমৎকার কম্বিনেশন প্রতিদিনের ব্যবহার, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ের সময় চার বছর পর্যন্ত স্মুথ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। এর লুক বা ডিজাইনের দিক থেকেও কোনো ছাড় দেওয়া হয়নি। স্মার্টফোনটিতে প্রিমিয়াম লুক ও আকর্ষণীয় আধুনিক ছোঁয়া আনতে ব্যবহার করা হয়েছে নজরকাড়া ডায়নামিক আরজিবি লাইট।

ছবি তোলার শখ যাদের রয়েছে, তাদের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জীবনের প্রতিদিনের ছোট-বড় অর্থবহ মুহূর্তগুলো খুব সহজেই চমৎকার স্পষ্টতায় ধরে রাখতে পারবেন।

ডিভাইসটিকে ব্যবহার করা আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং ধুলোবালি ও পানির ঝাপটা থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

নতুন এ ডিভাইসটি নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য ও শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এই ডিভাইস তৈরি করা হয়েছে; যার মাধ্যমে ব্যবহারকারীরা এখনকার দ্রুততম লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন এবং কোনো ধরনের ছাড় না দিয়েও প্রতিদিনের কাজ আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করতে পারবেন।’

ব্যবহারকারীদের পছন্দের বৈচিত্র্য ধরে রাখতে রেডমি ১৭ বাজারে এসেছে তিনটি আকর্ষণীয় রঙে— ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক। ডিভাইসটি র‌্যাম ভেদে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা।

পাওয়াররেডমি ১৭মেলবন্ধনব্যাটারিসোশ্যাল মিডিয়াস্মার্টফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে