Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

অবস্কিউরা থেকে এআই ক্যামেরা

আখলাকুজ্জামান অনিক
আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৫২
অবস্কিউরা থেকে এআই ক্যামেরা

আজ ১৯ আগস্ট— বিশ্ব ফটোগ্রাফি দিবস। ছবির প্রধান অনুষঙ্গই হলো ক্যামেরা। সেই ক্যামেরার বিবর্তনের ইতিহাস কোনো রূপকথার চেয়ে কম নয়। এ যেন আলো-ছায়াকে বশ করার রোমাঞ্চকর গল্প। লিখেছেন আখলাকুজ্জামান অনিক

ফটোগ্রাফির আদিগল্প শুরু ‘ক্যামেরা অবস্কিউরা’ দিয়ে। লাতিন এ শব্দের অর্থ ‘অন্ধকার ঘর’। প্রাচীন যুগে মানুষ দেখত, অন্ধকার ঘরের ছিদ্র দিয়ে বাইরের আলো এসে কীভাবে উল্টো প্রতিবিম্ব তৈরি করে। তবে আলোকে স্থায়ী করার উপায় তখন ছিল না। ১৮২৬ সালে ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফোর নিপস দেখালেন প্রথম জাদু। বিটুমিন মাখানো প্লেটে তিনি তৈরি করলেন প্রথম স্থায়ী আলোকচিত্র— ‘ভিউ ফ্রম দ্য উইন্ডো অ্যাট লে গ্রাস’। অবাক করা বিষয় হলো, এই ছবি তুলতে লাগত আট ঘণ্টা! ১৮৩৯ সালে লুই ডাগুয়ের আনলেন ‘ডাগুয়েরিওটাইপ’। এই বছরটিকেই ফটোগ্রাফির আনুষ্ঠানিক জন্মসাল ধরা হয়। তখন ছবি তোলা ছিল এক যুদ্ধ। ভারী যন্ত্রপাতি, বিষাক্ত রাসায়নিক আর দীর্ঘ সময় স্থির থাকার কষ্ট ছিল নিত্যসঙ্গী।

১৮৮৮ সালে জর্জ ইস্টম্যান আনলেন ‘কোডাক’ ক্যামেরা। তার স্লোগান ‘ইউ প্রেস দ্য বাটন, উই ডু দ্য রেস্ট’। কোম্পানিটি ফটোগ্রাফিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে এলো। কাচের প্লেটের জায়গা নিল রোল ফিল্ম। ১৯১৪ সালে অস্কার বারনাক প্রথম ৩৫ মিলিমিটার লাইকা ক্যামেরা তৈরি করলে জন্ম হয় আধুনিক ফটোসাংবাদিকতার।

২০২৬ সালে দাঁড়িয়ে ফটোগ্রাফি লেন্স বা সেন্সরে সীমাবদ্ধ নয়; প্রবেশ করেছে এআইর যুগে

ফিল্মের যুগ ছিল ধৈর্যের। ৩৬ এক্সপোজারের রিল শেষ করতে মাসের পর মাস লাগত। তারপর সেই রিল যেত ডার্করুমে। লাল আলো ঘেরা সেই ঘরে রাসায়নিক তরলে কাগজ ডোবাতেই ফুটে উঠত মানুষের মুখ, ফেলে আসা মুহূর্ত। ছবিটা কেমন হলো, তা দেখার জন্য দিনের পর দিন অপেক্ষার অদ্ভুত থ্রিল ছিল। প্রতিটি ক্লিকের মূল্য ছিল অনেক। ফিল্ম ছিল এমন ক্যানভাস, যেখানে ভুলের ক্ষমা ছিল না।

১৯৭৫ সালে কোডাকের ইঞ্জিনিয়ার স্টিভ স্যাসন তৈরি করলেন পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যামেরা। টোস্টারের মতো সেই যন্ত্রের ওজন ছিল চার কেজি! রেজল্যুশন ছিল মাত্র ০.০১ মেগাপিক্সেল আর একটি ছবি সেভ হতে লাগত ২৩ সেকেন্ড। কে জানত, এই যন্ত্রই একদিন ডার্করুমের কফিনে শেষ পেরেক ঠুকবে!

আশির ও নব্বই দশকে ডিজিটাল সেন্সর প্রযুক্তির অবিশ্বাস্য বিকাশ ঘটল। ফিল্ম ও রাসায়নিকের জায়গা নিল পিক্সেল আর মেমোরি কার্ড। ডিজিটাল ক্যামেরার বড় বিপ্লব ছিল তৎক্ষণাৎ ছবি দেখার এবং ভুল হলে মুছে ফেলার স্বাধীনতা। ফটোগ্রাফি হলো নিখুঁত। ডিএসএলআর এবং পরে মিররলেস ক্যামেরার আগমন পেশাদার ফটোগ্রাফিকে নতুন  উচ্চতায় নিয়ে গেল।

বিপ্লবের বড় চমক এলো মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত হওয়ার পর। ২০২৬ সালে দাঁড়িয়ে ফটোগ্রাফি লেন্স বা সেন্সরে সীমাবদ্ধ নয়; প্রবেশ করেছে এআইর যুগে। আজকের স্মার্টফোন ‘কম্পিউটেশনাল ফটোগ্রাফি’র সাহায্যে অভাবনীয় ছবি তোলে। যেখানে আলো নেই, সেখানে এআই আলোর জন্ম দিচ্ছে। পোর্ট্রেট মোড, রিয়েল টাইম ট্র্যাকিং এখন হাতের মুঠোয়। এখন মিনিটে যে ছবি তোলা হয়, একসময় শত বছরেও তা অসম্ভব ছিল।

অন্ধকার ঘরের আলো থেকে আজকের ন্যানো-সেন্সরের এআই ক্যামেরা— এই যাত্রাপথ মানুষের স্মৃতিকে চিরঞ্জীব করার সাধনা। প্রযুক্তি বদলেছে, বিশাল কাঠের বাক্স হয়েছে পকেটের ডিভাইস। রাসায়নিকের গন্ধ নিয়েছে সিলিকন চিপ; কিন্তু বদলায়নি ছবির পেছনের মানুষের চোখ আর আবেগ। মানুষ গল্প বলতে ভালোবাসে। কেউ ফিল্মে বা মিররলেস ক্যামেরায় তুলুক— ফটোগ্রাফি সেই একই জাদু। প্রযুক্তি শুধু তুলি দিয়েছে; কিন্তু আলো আর ছায়ার ক্যানভাসে আসল ছবিটি এঁকে যান ফটোগ্রাফার।

অবস্কিউরাক্যামেরারোমাঞ্চকরবিবর্তনঅন্ধকারফটোগ্রাফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি