আজ ১৯ আগস্ট— বিশ্ব ফটোগ্রাফি দিবস। ছবির প্রধান অনুষঙ্গই হলো ক্যামেরা। সেই ক্যামেরার বিবর্তনের ইতিহাস কোনো রূপকথার চেয়ে কম নয়। এ যেন আলো-ছায়াকে বশ করার রোমাঞ্চকর গল্প। লিখেছেন আখলাকুজ্জামান অনিক
ফটোগ্রাফির
আদিগল্প শুরু ‘ক্যামেরা অবস্কিউরা’ দিয়ে। লাতিন এ শব্দের অর্থ
‘অন্ধকার ঘর’। প্রাচীন
যুগে মানুষ দেখত, অন্ধকার ঘরের ছিদ্র দিয়ে
বাইরের আলো এসে কীভাবে
উল্টো প্রতিবিম্ব তৈরি করে। তবে
আলোকে স্থায়ী করার উপায় তখন
ছিল না। ১৮২৬ সালে
ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফোর নিপস দেখালেন প্রথম
জাদু। বিটুমিন ম...