Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

পৃথিবীতে মিলল মঙ্গলগ্রহের ৪১০ কোটি বছরের পুরনো খণ্ড

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৬:১৪
শেয়ার করুন:
পৃথিবীতে মিলল মঙ্গলগ্রহের ৪১০ কোটি বছরের পুরনো খণ্ড

‘তেঘাজা ০০১’ উল্কাপিন্ড। ছবি: জেম মিউজিয়াম

সাহারা মরুভূমিতে পাওয়া রহস্যময় গোলাপি রঙের একটি পাথর খুলে দিতে পারে মঙ্গলের সুদূর অতীতের গুরুত্বপূর্ণ কিছু রহস্য। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, পাথরটি আসলে মঙ্গল গ্রহ থেকে আসা একটি উল্কাপিণ্ড। প্রায় ৯০০ গ্রাম ওজনের এ পাথরটির নাম দেওয়া হয়েছে ‘তেঘাজা ০০১’। বিজ্ঞানীদের ধারণা, এটি ৪১০ কোটি বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল। ফলে পৃথিবীতে পাওয়া সবচেয়ে প্রাচীন মঙ্গলীয় উল্কাপিণ্ডগুলোর একটি হয়ে উঠেছে এটি।

২০২২ সালে আফ্রিকার দেশ মালির একটি লবণাক্ত সমতল ভূমিতে পাথরটি পাওয়া যায়। পরে পরীক্ষা-নিরীক্ষায় এর মঙ্গলীয় উৎস নিশ্চিত করেন বিজ্ঞানীরা। গত ২৯ অক্টোবর বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত এক গবেষণায় উল্কাপিণ্ডটির বয়স, গঠন ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরাও এ গবেষণায় যুক্ত ছিলেন।

বিজ্ঞানীদের কাছে তেঘাজা ০০১ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর অস্বাভাবিক খনিজ উপাদানের কারণে। পাথরটিতে এমন কয়েক ধরনের খনিজ পাওয়া গেছে, যেগুলো গলিত শিলা থেকে তৈরি হয়েছিল। এসব খনিজের উপস্থিতি থেকে ধারণা পাওয়া যায়, কোটি কোটি বছর আগে মঙ্গলের অভ্যন্তরে কী ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়া চলছিল এবং উত্তপ্ত ম্যাগমা ঠান্ডা হয়ে কীভাবে গ্রহটির বাইরের ভূত্বক তৈরি করেছিল।

গবেষণাটির প্রধান লেখক ও নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ইয়াং লিউ এক বিবৃতিতে জানান, শুরুতে পাথরটির বিশেষত্ব তারা বুঝতে পারেননি। কিন্তু নিবিড়ভাবে পরীক্ষা শুরু করার পর এর অনন্য বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। গবেষণাপত্রের একজন পর্যালোচক উল্কাপিণ্ডটিকে মঙ্গলের জন্য ‘রোসেটা স্টোন’ বলে অভিহিত করেছেন বলেও জানান তিনি। প্রাচীন মিসরীয় লিপির পাঠোদ্ধারে রোসেটা স্টোন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তেমনি এই উল্কাপিণ্ড মঙ্গলের অতীত বুঝতে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

গবেষণার আরেক লেখক লি স্যাপার বর্তমানে নাসার অ্যামস রিসার্চ সেন্টারের বিজ্ঞানী। তার মতে, মঙ্গলের এমন একটি ভূত্বকের নমুনা এবার পাওয়া গেছে, যে অঞ্চল থেকে এর আগে বিজ্ঞানীদের হাতে কোনো নমুনা আসেনি। পাথরটিতে পানি ও শিলার পারস্পরিক ক্রিয়ার চিহ্ন রয়েছে। এমনকি মঙ্গলের বায়ুমণ্ডল যখন পানি হারাচ্ছিল, সেই সময়েরও কোনো ছাপ এতে সংরক্ষিত থাকতে পারে।

তেঘাজা ০০১-এর বয়স নির্ধারণ করতে বিজ্ঞানীরা উন্নত ভূতাত্ত্বিক পরীক্ষাপদ্ধতি ব্যবহার করেছেন। এতে পাথরের একেকটি খনিজ কণাকে আলাদাভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষার জন্য তারা একটি নখের চেয়েও ছোট নমুনা ব্যবহার করেছেন। ফলে উল্কাপিণ্ডটির বড় অংশ অক্ষত রাখা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতের গবেষণায় কাজে লাগবে।

পরীক্ষায় দেখা গেছে, প্রায় ৪১০ কোটি বছর আগে পানি পাথরটির খনিজ গঠনে পরিবর্তন ঘটিয়েছিল। অর্থাৎ, ওই সময় পানি ও শিলার মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়েছিল। যেহেতু পানি পাথরটির গঠন পরিবর্তন করেছে, তাই মূল শিলাটি তারও আগে তৈরি হয়েছিল। এ থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, মঙ্গলের একেবারে প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব এই উল্কাপিণ্ড থেকে।

পাথরটির মঙ্গলীয় উৎস শনাক্ত করার প্রক্রিয়াটিও ছিল বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর গবেষকরা প্রথমে এর অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করেন। কোনো শিলার অক্সিজেন আইসোটোপের অনুপাত তার গ্রহগত উৎস শনাক্ত করতে সহায়তা করে। এর ফল মঙ্গলের পরিচিত শিলার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাওয়ায় উল্কাপিণ্ডটির উৎস সম্পর্কে নিশ্চিত হন তারা। পরে ইয়াং লিউয়ের নেতৃত্বাধীন নাসার জেপিএল দল ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) বিজ্ঞানী ও গবেষণার সহলেখক ফ্রাঁসোয়া তিসোর সঙ্গে কাজ শুরু করেন।

নাসার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের উৎস থেকে আসা উল্কাপিণ্ডের সংখ্যা প্রায় ৪৩৫টি। সাধারণত কোনো শক্তিশালী মহাজাগতিক সংঘর্ষে মঙ্গলের পৃষ্ঠের শিলা মহাকাশে ছিটকে বেরিয়ে আসে। এসব টুকরোর কিছু অংশ দীর্ঘ মহাকাশযাত্রা শেষে পৃথিবীতে এসে পড়ে। পৃথিবীতে পতিত হওয়ার পর সেগুলো সংগ্রহ ও বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে জানতে পারেন।

তেঘাজা ০০১-এর খনিজ ও রাসায়নিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মঙ্গলের সম্ভাব্য ১৩টি অঞ্চল শনাক্ত করেছেন, যেখানকার শিলার সঙ্গে উল্কাপিণ্ডটির মিল রয়েছে। এসব অঞ্চল চিহ্নিত করতে নাসার বিভিন্ন মঙ্গল অভিযান থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করা হয়েছে। এর ফলে উল্কাপিণ্ডটি ঠিক কোথা থেকে মঙ্গলের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তা অনুসন্ধানের নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞানীদের আশা, এই আবিষ্কার মঙ্গলের প্রাচীন পরিবেশ, ভূত্বকের বিবর্তন এবং সেখানে পানির উপস্থিতি ও চলাচল সম্পর্কে নতুন তথ্য দেবে। একসময় মঙ্গলে তরল পানির অস্তিত্ব ছিল— এমন প্রমাণ আগেও পাওয়া গেছে। কিন্তু সেই পানি কীভাবে গ্রহটির পৃষ্ঠ ও শিলার সঙ্গে মিথস্ক্রিয়া করেছিল, কতদিন ধরে সেখানে পানির উপস্থিতি ছিল এবং সময়ের সঙ্গে গ্রহটি কীভাবে শুষ্ক হয়ে উঠল, তা এখনো গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়।

তেঘাজা ০০১ সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নতুন সূত্র দিতে পারে। তবে গবেষকরা বলছেন, এই উল্কাপিণ্ডের সব রহস্য এখনো উন্মোচিত হয়নি। ইয়াং লিউয়ের ভাষায়, তারা এখন পর্যন্ত শুধু এর উপরিভাগের রহস্যই উন্মোচন করতে পেরেছেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের