আয়ের রেকর্ডে ‘জিটিএ ৬’

মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ৩৭৯ কোটি ডলারের বিক্রি করে বিশ্ব বিনোদন জগতে নতুন রেকর্ড গড়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদন প্রকাশনা হিসেবে জায়গা করে নিয়েছে গেমটি।
১৩ বছরের বেশি অপেক্ষার পর বাজারে এসেছে জিটিএ সিরিজের নতুন এই গেম। মুক্তির আগেই এর ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। গেমটি লুসিয়া ও জেসন নামের দুই অপরাধীর অভিযান নিয়ে।
জিটিএ ৬-এর প্রথম দিনের আয় এর আগের সংস্করণ জিটিএ ৫-এর তুলনায় প্রায় পাঁচ গুণ। ২০১৩ সালে মুক্তির প্রথম দিনে জিটিএ ৫ আয় করেছিল আনুমানিক ৮০ কোটি ডলার। এতদিন প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমের রেকর্ডটি ছিল সেটির দখলে।
এমনকি আয়ের দিক থেকে সর্বকালের সবচেয়ে সফল চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কেও ছাড়িয়ে গেছে জিটিএ ৬। চলচ্চিত্রটির বিশ্বব্যাপী বক্স অফিস আয় প্রায় ২৯৪ কোটি ডলার।



