‘পূজার ফেস্ট, শাওমিতে বেস্ট’ ক্যাম্পেইন

দুর্গাপূজার আনন্দ আরও বাড়িয়ে দিতে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে ‘পূজার ফেস্ট, শাওমিতে বেস্ট’ ক্যাম্পেইন। এতে ক্রেতারা নির্ধারিত শাওমি ফোনে কোনো বাড়তি খরচ বা ইন্টারেস্ট ছাড়াই কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন।
উৎসবের মৌসুমে প্রযুক্তি সবার নাগালে পৌঁছে দিতে ব্র্যান্ডটি বাজারে এনেছে রেডমি নোট ১৭ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি), যার দাম ৪২ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট টার্বো চার্জিং এবং ৬.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে।
অফারটির আওতায় ৭৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বাকি ২৫ শতাংশ টাকা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তিন থেকে চার মাসের কিস্তিতে পরিশোধ করে এই ফোন কেনা যাবে, যার সঙ্গে একটি রেডমি বাডস ৬ প্লে সম্পূর্ণ ফ্রি মিলবে। এ ছাড়া রেডমি নোট ১৭ ও রেডমি এ৭ মডেলগুলোতেও একই ধরনের কার্ডহীন কিস্তির সুযোগ রয়েছে। রেডমি নোট ১৭ প্রো সিরিজ কিনলে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং আকর্ষণীয় উপহার।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যান ও ক্রেতারা উৎসবের মৌসুমে সহজেই তাদের পছন্দের প্রযুক্তি ও স্মার্টফোন লুফে নিতে পারবেন। সহজ পেমেন্ট ও আকর্ষণীয় উপহারের এই ক্যাম্পেইন ক্রেতাদের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করতে পারে।



