দুর্গাপূজার আনন্দ আরও বাড়িয়ে দিতে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে ‘পূজার ফেস্ট, শাওমিতে বেস্ট’ ক্যাম্পেইন। এতে ক্রেতারা নির্ধারিত শাওমি ফোনে কোনো বাড়তি খরচ বা ইন্টারেস্ট ছাড়াই কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন।
উৎসবের মৌসুমে প্রযুক্তি সবার নাগালে পৌঁছে দিতে ব্র্যান্ডটি বাজারে এনেছে রেডমি নোট ১৭ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি), যার দাম ৪২ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট টার্বো চার্জিং এবং ৬.৯৯ ইঞ্চি অ্যা...