Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে বাড়বে প্রযুক্তি বিভ্রাট

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বাড়বে প্রযুক্তি বিভ্রাট

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো তাদের পুরনো প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ (আপগ্রেড) করার ফলে মার্কিন নাগরিকদের আরও বেশি প্রযুক্তিগত বিভ্রাট ও সেবা বিঘ্নিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে গত রবিবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘চলমান এই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের কিছু কারিগরি ত্রুটি ও সেবা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটি ঘটবেই।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম হালনাগাদের ফল হিসেবে অভিহিত করার কয়েক দিন পরই ক্লেটন এমনটা বললেন। তার মতে, কার্যক্ষমতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা জোরদার করতে এই আধুনিকায়ন অত্যন্ত জরুরি।

চলতি মাসে ধারাবাহিক কয়েকটি প্রযুক্তিগত বিভ্রাটে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা খাতগুলো ব্যাহত হয়েছে। এর মধ্যে রয়েছে দেশ জুড়ে বিমান চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়া, মাইক্রোসফটের বিভ্রাটে ইমেইল সেবা বিঘ্নিত হওয়া, কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকটি বড় ব্যাংকের কার্যক্রমে সমস্যা এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) নেটওয়ার্কে সাময়িক অচলাবস্থা।

এবিসির ‘দিজ উইক’ অনুষ্ঠানে কথা বলার সময় ক্লেটন পুনরায় নিশ্চিত করেন, সাম্প্রতিক এসব বিভ্রাট কোনো সমন্বিত বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো হামলার ফল নয়; বরং প্রযুক্তিগত হালনাগাদের কারণেই এগুলো ঘটেছে।

তবে এফবিআই এবং কৃষি দপ্তরে (ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার) সাইবার হামলা-সংক্রান্ত পৃথক কিছু প্রতিবেদনের সুনির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ক্লেটন।

হালনাগাদআপগ্রেডমার্কিনবিভ্রাটসেবা বিঘ্নিতসতর্কবার্তাআধুনিকায়নবিপর্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম