বিশ্ব জুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দিয়েছে বড় ধরনের বিভ্রাট। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ সমস্যা হচ্ছে বিভিন্ন সেবায় সংযোগ করতে।মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে।সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে তার স...