Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

অরিজিনাল সুড়ঙ্গ

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৩০
অরিজিনাল সুড়ঙ্গ

আঁকা : সোহানুর রহমান

মাটির নিচে স্যাঁতসেঁতে অন্ধকারের ভেতরে টুংটাং শব্দে কাটা হচ্ছিল এক সুড়ঙ্গ। লক্ষ্য একটাই— ব্যাংকের ভল্টে রাখা কোটি কোটি টাকা! হলিউড বা বলিউডের কোনো অপরাধধর্মী রোমাঞ্চকর সিনেমার কাহিনি মনে হলেও এটি বাংলাদেশের অপরাধ ইতিহাসের এক অবিশ্বাস্য সত্য ঘটনা। লিখেছেন ইমরানুর রহমান

কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকা। সেখানকার সোনালী ব্যাংক প্রধান শাখার দেয়াল ঘেঁষে একটি পুরনো দোতলা বাড়ি। বাড়িটির একটি ছোট ঘর ভাড়া নিয়েছিলেন ইউসুফ মুন্সী ওরফে হাবীব ওরফে সোহেল রানা নামের এক ব্যক্তি। পাড়া-পড়শি জানত, তিনি একজন সাধারণ ব্যবসায়ী। কিন্তু সেই সাধারণ চেহারার পেছনে লুকিয়ে ছিল এক অসামান্য মাস্টারমাইন্ড। দিনের পর দিন পরম ধৈর্য ও নিখুঁত পরিকল্পনায় নিজের ভাড়া ঘরের মেঝে থেকে সোনালী ব্যাংকের ভল্ট পর্যন্ত মাটির নিচ দিয়ে কেটে চলছিলেন দীর্ঘ এক সুড়ঙ্গ। সাধারণ কোদাল, শাবল আর জ্যাকিং সরঞ্জাম দিয়ে তৈরি সেই অন্ধকারের পথ ধরে তিনি পৌঁছে যান সোজা সোনালী ব্যাংকের কোটি টাকার ভাণ্ডারে।

২০১৪ সালের ২৬ জানুয়ারি, রবিবার। সাপ্তাহিক ছুটির দিন শেষে সকাল থেকেই ব্যাংকে মানুষের আনাগোনা। বেলা যত গড়াচ্ছিল, কাজও তত জমে উঠছিল। হঠাৎ দুপুর আড়াইটার দিকে ব্যাংকের ভল্টরুমে যান দায়িত্বে থাকা দুই ব্যাংক কর্মকর্তা। নিয়ম অনুযায়ী ভল্টের ভেতরের কক্ষের দরজা খুলতেই তাদের চোখ চড়কগাছ! টেবিলের ওপর থরে থরে সাজিয়ে রাখা টাকার পাহাড় উধাও।

প্রায় সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলেন মেঝেতে একটি বিশাল গর্ত। চারপাশ শূন্য, অদৃশ্য ১৬ কোটি ৪০ লাখ টাকা! মুহূর্তে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কপালে জমল দুশ্চিন্তার ঘাম; ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে। ওই দিন রাতেই ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ আমানুল্লাহ বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা অপরাধীদের আসামি করে মামলা করলেন।

কিন্তু সেই সাধারণ চেহারার পেছনে লুকিয়ে ছিল এক অসামান্য মাস্টারমাইন্ড

মামলা দায়েরের পরই শুরু হয় নজিরবিহীন তদন্ত। পুলিশের তৎকালীন ওসি মো. আবদুল মালেকের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যে ঘরে সুড়ঙ্গ শেষ হয়েছিল, অর্থাৎ সেই ভবনের ভাড়া ঘর থেকে সূত্র ধরে শুরু হয় পিছু ধাওয়া। একের পর এক ডট মেলাতে শুরু করেন গোয়েন্দারা। তারা জানতে পারেন, লুট করা টাকা ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে। অপরাধের ধরন আর সুড়ঙ্গ কাটার নিপুণতা দেখে তারা ধারণা করেন, এটি দীর্ঘদিনের পূর্বপরিকল্পিত কোনো দুর্ধর্ষ চক্রের কাজ।

ঘটনার ঠিক ৪৮ ঘণ্টার মাথায়, ২৮ জানুয়ারি দুপুরে আসে বড় সাফল্য। রাজধানীর শ্যামপুরের ‘তন্ময় ভিলা’ নামে একটি ছয়তলা বাড়িতে অভিযান চালায় র‌্যাব। বাড়ির একটি কক্ষের দরজা ভাঙতেই চোখ ছানাবড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেখানে পাঁচটি চালের বস্তায় ঠাসা ছিল সোনালী ব্যাংক থেকে লুট হওয়া টাকার বান্ডিল!

গ্রেপ্তার করা হয় সুড়ঙ্গ কাটার আসল কারিগর সোহেল রানা ও তার ছোট ভাই ইদ্রিছ মুন্সীকে। বস্তাগুলো গুনে উদ্ধার করা হয় ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা! অর্থাৎ লুটের সিংহভাগ টাকাই উদ্ধার করে আনে র‌্যাব।

তদন্ত যত এগোচ্ছিল, এই চুরির ভেতরের চিত্রগুলো ততটাই পরিষ্কার হয়ে উঠছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১ ফেব্রুয়ারি ঢাকার কদমতলীর মদিনা মসজিদসংলগ্ন সোহেলের অন্য একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় আরও আড়াই লাখ টাকা। একই দিন পুলিশের হাতে ধরা পড়েন সোহেলের কিশোরগঞ্জের বান্ধবী মাহিলা আক্তার হিমা।

শুধু টাকা লুকানোই নয়, তা পরিবহনের ধরনও ছিল রোমাঞ্চকর। কিশোরগঞ্জ থেকে ঢাকায় টাকা আনার জন্য সোহেল ব্যবহার করেছিলেন চালবোঝাই একটি ট্রাক। পরে ধরা পড়ার ভয়ে চালের বস্তা ও টাকা ঢাকার শ্যামপুর থেকে আটরশির দরবার শরিফে পাঠানোর জন্য ব্যবহার করা হয়েছিল একটি কাভার্ড ভ্যান। পুলিশ পরে সেই ট্রাক ও কাভার্ড ভ্যান দুটিও জব্দ করে।

হাইকোর্টের নির্দেশে মামলাটি পরবর্তী সময়ে হস্তান্তর করা হয় র‌্যাব-১৪-এর অধীনে। তৎকালীন সহকারী পরিচালক এএসপি রাজীব কুমার দেব গভীর তদন্ত শেষে প্রধান আসামি সোহেল রানা, তার ভাই ইদ্রিছ মুন্সী, কিশোরগঞ্জের স্ত্রী মাহিলা আক্তার হিমাসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে নিজের অপরাধ স্বীকার করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

কিশোরগঞ্জের এই ব্যাংক লুটের ঘটনা এতটাই নাটকীয় ছিল যে তা ঢালিউড সিনেমা নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে। এ ঘটনাকে ভিত্তি করে রায়হান রাফীর পরিচালনায় নির্মিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’।

সুড়ঙ্গব্যাংকের ভল্টটাকাহলিউডবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    advertiseadvertise