Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

ভিন দেশের ভূত

মিয়ানমারের মা ফে ওয়া

ইসমত জাহান
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১
শেয়ার করুন:
মিয়ানমারের মা ফে ওয়া

কুয়াশায় মোড়া কবরস্থানের মাটি হঠাৎ কেঁপে উঠল। ঘড়ির কাঁটা ঠিক ১২টা। বাতাস ভারী হয়ে আসছে পোড়ামাটি আর পচা ফুলের গন্ধে। ঠিক তখনই, সমাধির শিলাখণ্ড ফুঁড়ে নিঃশব্দে উঠে এলো সেই মূর্তি। তার লম্বা কুচকুচে চুল মাটিতে লুটাচ্ছে, রাতের হিমেল হাওয়ায় যা উড়ছে সাপের ফণার মতো। গায়ে দীর্ঘ রক্ত-হলুদ গাউন। আর সবচেয়ে ভয়ংকর দৃশ্য, তার ডান কাঁধে চেপে রয়েছে একটি ভারী, রক্তমাখা কাঠের কফিন। মিয়ানমারের গ্রামীণ জনপদের সবচেয়ে শিহরণ জাগানো নাম এই মা ফে ওয়া।

গ্রামবাসী বললেন, মধ্যরাতের এই প্রহরে কফিন কাঁধে তার পদধ্বনি মানেই মৃত্যুর আগমন বার্তা। ঘরের দরজা-জানালা শক্ত করে বন্ধ করে কম্বলের নিচে গুটিয়ে যায় আতঙ্কে কাঁটা হয়ে থাকা মানুষ। কিন্তু কে এই মা ফে ওয়া? কেন তার নাম শুনলে আজও মিয়ানমারের প্রত্যন্ত গ্রামের মায়েদের বুক কেঁপে ওঠে?

লোককথার পাতায় চোখ রাখলে মা ফে ওয়ার জন্ম ইতিহাস এক গা শিউরে ওঠা অন্ধকারের গল্প। শত বছর আগে কারেন রাজ্যের সুপ্রসিদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী তাইন তায়া সায়াদাও-এর ধ্যান ভেঙেছিল এক দুঃস্বপ্নে। সেই অতিলৌকিক স্বপ্নে মা ফে ওয়া সরাসরি ঘোষণা দিয়েছিল, সে এই পৃথিবীর সমস্ত শিশুর রক্ত আর নরম মাংস ভক্ষণ করবে!

এই বীভৎস হুমকির কথা চাউর হতেই ত্রাসের রাজত্ব নেমে আসে। অবুঝ শিশুদের বাঁচাতে দিশাহারা মা-বাবারা শরণাপন্ন হন অদ্ভুত এক টোটকার। তারা ঘরের দরজায় টাঙিয়ে দিতেন এক ব্যানার, যেখানে বড় বড় অক্ষরে লেখা থাকত— ‘কুকুরের মাংস মিষ্টি, কিন্তু শিশুর মাংস তিতা’।

খোলা চুল আর কাঁধের কফিন নিয়ে ঘুরে বেড়ানোর ভীতি আজও জীবন্ত। গ্রামের বিশ্বাস বলে, সে যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আপনার ঘরের দরজায় বা চৌকাঠের সামনে কফিনটি নামিয়ে রাখে, তবে ঘড়ির টিকটিক শব্দের আগেই সেই পরিবারের কারও না কারও চিতায় আগুন জ্বলবে!

তবে মা ফে ওয়াকে নিয়ে সব গল্পই কিন্তু একপেশে নয়। লোককথার গভীরে গেলে তার চরিত্রের এক অদ্ভুত ও চমকপ্রদ দিক ভেসে ওঠে, যা তাকে বানিয়ে তোলে একধরনের অলৌকিক ‘ঘোস্টবাস্টার’।

কিছু প্রবীণ ও ভিন্ন ধারার বর্ণনায় বলা হয়, কবরস্থানে তার বসবাস শুধু মৃত্যুর জন্য নয়; বরং মধ্যরাতে জনপদে তার এই দীর্ঘ পদচারণা আসলে এক শিকারের অভিযান। গ্রামের আনাচে-কানাচে ঘাপটি মেরে থাকা কুৎসিত, হিংস্র ও রূঢ় অপশক্তিগুলো খুঁজে বের করে ধ্বংস করাই তার আসল কাজ। পথহারা বা অতৃপ্ত আত্মাদের নরকযন্ত্রণা থেকে উদ্ধার করে পরপারে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার এক অদ্ভুত দায়িত্ব সে নিজ কাঁধে তুলে নিয়েছে। ডাইনি বা গোরখাদক ঘোল-এর তকমা গায়ে মাখলেও তার ভেতরে লুকিয়ে রয়েছে এক রহস্যময় অভিভাবকের সত্তা।

মা ফে ওয়া কোনো সাধারণ রূপকথার চরিত্র নয়, মিয়ানমারের মানুষের অবচেতন মনে গেঁথে থাকা ভয় ও ভক্তির এক অদ্ভুত মিশ্রণ।

মা ফে ওয়ামিয়ানমারকুয়াশাপোড়ামাটিসমাধিসাপের ফণাকফিনশিহরণকুহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক