স্বাস্থ্য টিপস
সুস্থ থাকতে হাসুন
ডা. ফারহানা মোবিন

গ্রাফিকস: আগামীর সময়
কাজের চাপ, অগণিত দায়িত্বের ভিড়ে অনেকেই খুব দুশ্চিন্তায় ভোগেন। দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, হতাশা আমাদের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে হাসি না পেলেও হাসার চেষ্টা করতে হবে।
নিয়মিত হাসির উপকার
- মানসিক চাপ কমায়। বহু বছর ধরে মাত্রাতিরিক্ত মানসিক চাপ আমাদের রক্তে স্ট্রেস হরমোন বাড়িয়ে তোলে। হাসি আমাদের রক্তে এই স্ট্রেস হরমোনের মাত্রা কমায়
- দুঃখ লুকিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে নিয়মিত হাসলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিষণ্নতা, হৃদরোগ ও মাইগ্রেনের ঝুঁকি কমে
- অকালে চুল পেকে যাওয়া ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে
- গাল, চোয়াল, পুরো মুখের মাংসপেশির সংকোচন ও প্রসারণের জন্য মুখের স্নায়ু, রক্তনালিগুলো সুষ্ঠুভাবে কাজ করে। তবে স্নায়ু রোগ থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে
- হাসি তারুণ্য বজায় রাখে। রাগ কমাতে সাহায্য করে। মন ভালো রাখে। পরিণামে কাজে মনোযোগ বাড়ায়
- হাসি না পেলেও হাসির নাটক বা ইউটিউবে হাসির ভিডিও দেখে হাসুন। যারা সহজে হাসেন না, তাদের আলজিমার্স বা আলঝেইমারের (মস্তিষ্কের স্নায়ুর দুর্বলতা রোগ) ঝুঁকি বাড়ে। এতে ভুলে যাওয়ার সমস্যা হতে পারে
- মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়াতে নিয়মিত খোলা আকাশের নিচে হাঁটা, বুক ভরে লম্বা নিঃশ্বাস নেওয়া ও হাসি অপরিহার্য
লেখক : মেডিকেল কর্মকর্তা, পালস পয়েন্ট হেলথকেয়ার লিমিটেড, ঢাকা।




