কলম কি আবার চলবে?
সাহায্য চান অসুস্থ সাংবাদিক

আহমদ আলী চৌধুরী
তিন দশক ধরে ফটিকছড়ির ধুলোমাখা পথ আর মানুষের চোখের জল ছিল সাংবাদিক আহমদ আলী চৌধুরীর ঠিকানা। ‘মাসিক ফটিকছড়ি সংবাদ’-এর পাতায় কিংবা ডিজিটাল ক্যামেরায় তিনি তুলে এনেছেন প্রান্তিক মানুষের বঞ্চনা ও আর্তনাদ। অসহায় রোগীর চিকিৎসার জন্য দুয়ারে দুয়ারে ঘুরে তহবিল সংগ্রহ করেছেন, সম্প্রীতির কথা লিখেছেন অক্লান্তভাবে।
আজ সেই প্রাণবন্ত মানুষ শারীরিক অসুস্থতায় একেবারেই কাবু হয়ে গেছেন। তার কলম থেমে গেছে। একটি ঘটনাই বদলে দিলো সবকিছু। মেরুদণ্ডের অস্ত্রোপচারে ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে দাবি পরিবারের। এখন তিনি জীবন-মৃত্যুর লড়াইয়ে। চট্টগ্রামে ছয় লাখ আর ঢাকায় পনেরো লাখ টাকা খরচ হয়ে গেছে এরই মধ্যে। সামনে আরও ব্যয়বহুল চিকিৎসার পথ আর ক্রমে ফিকে হয়ে আসছে তার বেঁচে থাকার আশা।
আহমদ আলীর পাশে থেকে তার একমাত্র ছেলে তানভীর চৌধুরীর অশ্রুসজল চোখে আজ সবার কাছে দোয়া ও সহায়তা খুঁজছেন। যে মানুষ সারা জীবন অন্যের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তার পরিবার এখন অসহায়ত্বের ভারে নুয়ে পড়েছে। সন্তানের বুকফাটা আর্তনাদ আর বাবার নিঃশব্দ লড়াইয়ে ভারী হয়ে উঠেছে চারপাশ।
মানুষই তো মানুষের শেষ আশ্রয়। যার কলম আর মানবিকতায় আলোকিত হয়েছে বহু পরিবার, আজ আমাদের একটুখানি ভালোবাসা আর সহযোগিতার হাতই সেই মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।
সহায়তা পাঠানোর ঠিকানা
ব্যাংক অ্যাকাউন্ট নাম: KAMAL
HOSSAIN RONY
অ্যাকাউন্ট নম্বর: 0050310081832
ব্যাংক: Mutual Trust Bank Ltd
শাখা: Agrabad Branch
বিকাশ (পার্সোনাল): ০১৮১২৬৮৫৯৭১
সঞ্জয় দেবনাথ



