Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

গ্রিন বেতে বাংলাদেশি শিক্ষকদের অবস্থান ভালো

রিয়াজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:০৬
গ্রিন বেতে বাংলাদেশি শিক্ষকদের অবস্থান ভালো

গ্রিন বের বাংলাদেশি কমিউনিটির কয়েকটি পরিবার। ছবি: লেখক

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ছোট্ট শহর গ্রিন বেতে পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিয়াজ আহমেদ। এই শহর এবং তার বিশ্ববিদ্যালয়ের গল্প শুনিয়েছেন পাঠকদের

ছিলাম সাউথ ক্যারোলিনায়। ২০১৮ সালের জানুয়ারিতে ঘাঁটি গাড়ি গ্রিন বেতে। সাউথ ক্যারোলিনার শীত তুলনামূলকভাবে মৃদু, তুষারপাতও খুবই বিরল। দুই-তিন বছরে একবার তুষার পড়লেই সেটি ছিল বড় খবর। অন্যদিকে গ্রিন বে কানাডার সীমান্তের কাছাকাছি হওয়ায় শীত অনেক তীব্র। বন্ধুদের কাছ থেকে এখানকার শীতের নানা ভয়ংকর গল্প শুনে কিছুটা শঙ্কা নিয়েই রওনা হয়েছিলাম। এখানে এসেই জীবনে প্রথম এত তুষারপাত দেখলাম। তবে দ্রুতই প্রকৃতির বৈরিতা নিয়ে ভয় দূর হয়ে যায় এখানকার বাংলাদেশি কমিউনিটির আন্তরিকতা ও আতিথেয়তায়।

প্রায় দুই লাখ মানুষের এই ছোট্ট শহরটির সৌন্দর্য, এবং মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

আমেরিকার জনপ্রিয় পুরুষ রাগবি দল গ্রিন বে প্যাকার্স এর মাঠ।

গ্রিন বের নাম শুনলেই যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের মনে প্রথমেই আসে একটি নাম, গ্রিন বে প্যাকার্স। এটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সফল দলগুলোর একটি। শহর জুড়ে রয়েছে অসংখ্য ছোট-বড় পার্ক। এর মধ্যে বে বিচ অ্যামিউজমেন্ট পার্কের কথা বিশেষভাবে বলতে হয়। খুবই স্বল্প খরচে পরিবার নিয়ে আনন্দ করার জন্য এটি আদর্শ একটি জায়গা। শহর থেকে মাত্র দেড় ঘণ্টার ড্রাইভে রয়েছে মনোরম ডোর কাউন্টি। লেক মিশিগানের তীরবর্তী এই অঞ্চলে বন, জল, সৈকত ও ছোট ছোট উপকূলীয় শহর মিলিয়ে তৈরি হয়েছে অপূর্ব এক পরিবেশ।

এখানকার অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি চাকরি করে নিজেদের শিক্ষার ব্যয় বহন করে অথবা শিক্ষাঋণ নেয়

এবার গ্রিন বেতে আমার কর্মস্থল ইউনিভার্সিটি অব উইসকনসিন-গ্রিন বের গল্প বলব। ইউনিভার্সিটি অব উইসকনসিন সিস্টেমের অধীনে উইসকনসিন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে মোট ১৩টি ক্যাম্পাস রয়েছে, যার একটি এটি। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতেই হরিণ, বুনো টার্কি ও নানা ধরনের বন্যপ্রাণীর দেখা মেলে। আর শরৎকালে গাছের সবুজ পাতাগুলো যখন লাল, হলুদ ও কমলা রঙ ধারণ করে, তখন পুরো ক্যাম্পাস যেন হেসে ওঠে।

এখানে বাংলাদেশি শিক্ষকদের অবস্থান খুব ভালো। বর্তমানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছি। একই সঙ্গে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেও বাংলাদেশি শিক্ষকরা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এটি আমাদের দেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক।

বে বিচ অ্যামিউজমেন্ট পার্কএখানকার অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি চাকরি করে নিজেদের শিক্ষার ব্যয় বহন করে অথবা শিক্ষাঋণ নেয়। ফলে শ্রেণিকক্ষে তারা অনেক বেশি মনোযোগী।

প্রায়ই তারা একটি প্রশ্ন করে, ‘আজ ক্লাসে যা শিখছি, পেশাগত জীবনে সেটি কোথায় কাজে লাগবে?’ একজন শিক্ষক হিসেবে এই প্রশ্ন আমাকে আরও ভালোভাবে পাঠদান করতে অনুপ্রাণিত করে।

অনেক শিক্ষার্থীর বয়স প্রচলিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। কেউ দীর্ঘদিন চাকরি করার পর আবার পড়াশোনায় ফিরেছে, কেউ পরিবার ও সন্তান সামলে নতুন করে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছে। তাদের অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা এবং শেখার আগ্রহ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।

এ শহরে মাত্র ২০-২২টি বাংলাদেশি পরিবার। কিন্তু বন্ধন অত্যন্ত দৃঢ়। বোঝাপড়া ও আন্তরিকতা খুবই গভীর। ঈদ, পহেলা বৈশাখ, পারিবারিক অনুষ্ঠান কিংবা যেকোনো প্রয়োজনে সবাই একে অন্যের পাশে দাঁড়াই। তাই হাজার হাজার মাইল দূরে থেকেও কখনো মনে হয় না যে আমরা একা।

সাউথ ক্যারোলিনাকানাডাযুক্তরাষ্ট্রশিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise