যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ছোট্ট শহর গ্রিন বেতে পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিয়াজ আহমেদ। এই শহর এবং তার বিশ্ববিদ্যালয়ের গল্প শুনিয়েছেন পাঠকদেরছিলাম সাউথ ক্যারোলিনায়। ২০১৮ সালের জানুয়ারিতে ঘাঁটি গাড়ি গ্রিন বেতে। সাউথ ক্যারোলিনার শীত তুলনামূলকভাবে মৃদু, তুষারপাতও খুবই বিরল। দুই-তিন বছরে একবার তুষার পড়লেই সেটি ছিল বড় খবর। অন্যদিকে গ্রিন বে কানাডার সীমান্তের কাছাকাছি হওয়ায় শীত অনেক তীব্র। বন্ধুদের কাছ থেকে এখানকার শীতের নানা ভয়ংকর গল্প শুনে কিছুটা শঙ্কা নিয়েই রওনা হয়েছ...