Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

৬০ পেরোলেও ব্যায়াম

বনস্পতির বৈঠক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:১৮
৬০ পেরোলেও ব্যায়াম

ছবি: সামিয়া পারভীন

অনেকেই মনে করেন, বয়স ৬০-৬৫ পেরিয়ে গেলে নতুন করে ব্যায়াম শুরু করে আর লাভ নেই। কিন্তু গবেষণা বলছে, এই ধারণা ভুল। নিয়মিত শরীরচর্চা শুরু করার জন্য বয়স কোনো সমস্যা নয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সীদের খুব অল্প অংশই প্রয়োজনীয় শারীরিক কার্যক্রম করেন। অনেকের ধারণা, বয়সের কারণে ব্যায়াম করলে শরীরের ক্ষতি হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীরচর্চা বয়স্কদের শরীর ও মন— দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আনে।

নিয়মিত ব্যায়াম করলে ভারসাম্য রক্ষা, পেশির শক্তি, হাঁটার সক্ষমতা, সহনশীলতা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হাড়ের ঘনত্ব উন্নত হয়। এমনকি ৯০ বছর বয়সী নারীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, মাত্র ১২ সপ্তাহের শক্তিবর্ধক ব্যায়াম তাদের পায়ের পেশিকে প্রায় ২০ বছর আগের অবস্থার মতো কার্যকর করে তুলেছিল। নিয়মিত শরীরচর্চা মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা কমায়; স্মৃতিশক্তি ও আত্মবিশ্বাস বাড়ায় এবং সামাজিক যোগাযোগও উন্নত করে। তবু অনেক প্রবীণ ব্যথা, শ্বাসকষ্ট, পড়ে যাওয়ার ভয় বা একা বাইরে যাওয়ার অনীহার কারণে ব্যায়াম এড়িয়ে চলেন। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভয় অধিকাংশ ক্ষেত্রেই অমূলক; বরং নিষ্ক্রিয় জীবনই শরীরকে দ্রুত দুর্বল করে তোলে।

শরীরচর্চা শুরু করার আগে নিজের শারীরিক সক্ষমতা বিবেচনা করা জরুরি। যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁটুর সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়ামের ধরন ঠিক করতে পারেন। শুরুতে অল্প সময় হাঁটা বা হালকা ব্যায়াম করেই ধীরে ধীরে সময় ও তীব্রতা বাড়ানো উচিত। এক দিনেই বেশি করার চেষ্টা করলে শরীরে ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, যা অনেককে আবার ব্যায়াম থেকে দূরে সরিয়ে দেয়।

নিয়মিত শরীরচর্চা বয়স্কদের শরীর ও মন— দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আনে

বিশেষজ্ঞদের মতে, শুধু হাঁটলেই হবে না; সপ্তাহে অন্তত দুদিন পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম, ভারসাম্য উন্নত করার অনুশীলন এবং নমনীয়তা বাড়াতে স্ট্রেচিংও করা প্রয়োজন। এসব ব্যায়াম পড়ে যাওয়ার ঝুঁকি কমায় এবং দৈনন্দিন কাজ, যেমন— সিঁড়ি ভাঙা, চেয়ার থেকে ওঠা বা বাজারের ব্যাগ বহন করা সহজ করে তোলে। অনেকের কাছে একা ব্যায়াম করা একঘেয়ে মনে হতে পারে। সেক্ষেত্রে পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে হাঁটা কিংবা দলীয় শরীরচর্চায় অংশ নেওয়া উৎসাহ ধরে রাখতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যায়ামকে সাময়িক উদ্যোগ হিসেবে নয়; বরং দৈনন্দিন জীবনের একটি অভ্যাস হিসেবে গড়ে তোলা। নিয়মিত এই অভ্যাসই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরকে কর্মক্ষম, মনকে প্রফুল্ল এবং জীবনকে আরও স্বাধীন ও উপভোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুরুতেই কঠিন ব্যায়াম করার প্রয়োজন নেই। প্রতিদিন একটু বেশি হাঁটা, বাগানের কাজ, ঘরের ছোটখাটো কাজ বা হালকা স্ট্রেচিং দিয়েও শুরু করা যায়। সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রমের পাশাপাশি শক্তি, ভারসাম্য ও নমনীয়তা বাড়ানোর ব্যায়ামও উপকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন একটি শরীরচর্চা বেছে নেওয়া, যা নিয়মিত করতে ভালো লাগে। কারণ, সুস্থ ও কর্মক্ষম বার্ধক্যের চাবিকাঠি হলো নিয়মিত নড়াচড়া।

 সূত্র: গার্ডিয়ান

ব্যয়ামশরীর চর্চাবনস্পতির বৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন