Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

প্রবীণদের সহজ ব্যায়াম হাঁটা

বনস্পতির বৈঠক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:০৩
প্রবীণদের সহজ ব্যায়াম হাঁটা

ছবি: সামিয়া

বয়স বাড়লেই কি শরীরচর্চার ইতি? মোটেই নয়। বরং এ সময়েই শরীরকে সচল রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। সেজন্য জিমে যাওয়ারও দরকার নেই, কঠিন কোনো ব্যায়াম শেখারও প্রয়োজন নেই। প্রতিদিন নিয়ম করে কিছুটা সময় হাঁটলেই মিলতে পারে সুস্থ ও প্রাণবন্ত জীবনের চাবিকাঠি।

বিশেষজ্ঞদের মতে, ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক ব্যায়াম করা প্রয়োজন। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন মাত্র ৩০ মিনিট হাঁটলেও এই লক্ষ্য পূরণ করা সম্ভব। নিয়মিত এই অভ্যাস শরীর ও মন— দুইয়ের জন্যই সমান উপকারী।

হাঁটা ক্যালরি খরচ করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তনালির কার্যকারিতা উন্নত করে। খাবারের পর কিছুক্ষণ হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিসের ঝুঁকিও কমতে পারে। এ ছাড়া নিয়মিত হাঁটলে পেশি শক্তিশালী হয় এবং হাঁটুসহ বিভিন্ন জোড়া সচল ও নমনীয় থাকে, যা আর্থ্রাইটিসে ভোগা প্রবীণদের জন্যও উপকারী।

গবেষণায় দেখা গেছে নিয়মিত হাঁটা ডিমেনশিয়া স্ট্রোক, কিছু ধরনের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে

হাঁটার সুফল শুধু শরীরেই সীমাবদ্ধ নয়; এটি মনকেও রাখে সতেজ। নিয়মিত হাঁটার অভ্যাস উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে, মন ভালো রাখে এবং স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাঁটা ডিমেনশিয়া, স্ট্রোক, কিছু ধরনের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। এমনকি দ্রুতগতিতে হাঁটার অভ্যাস দীর্ঘায়ুতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে হাঁটা শুরু করার আগে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো, বিশেষ করে যদি আর্থ্রাইটিস, কোমর বা হাঁটুর ব্যথা কিংবা চলাফেরায় কোনো সমস্যা থাকে। প্রয়োজনে লাঠি, ওয়াকার, আরামদায়ক জুতা বা পিঠের সাপোর্ট ব্যবহার করলে হাঁটা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হতে পারে।

হাঁটার অভ্যাস একদিনে গড়ে ওঠে না। তাই শুরুতেই দীর্ঘ সময় হাঁটার প্রয়োজন নেই। প্রতিদিন ১৫ মিনিট বা সপ্তাহে দুদিন ৩০ মিনিট হাঁটা দিয়ে শুরু করুন। এরপর ধীরে ধীরে সময় ও গতি বাড়ান। প্রতিদিন একই সময়ে হাঁটার চেষ্টা করুন। চাইলে প্রিয় গান বা অডিওবুক শুনতে শুনতে হাঁটতে পারেন কিংবা কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে সঙ্গী করলে অভ্যাসটি আরও আনন্দদায়ক হয়ে উঠবে।

মনে রাখবেন, সুস্থ বার্ধক্যের জন্য বড় কোনো পরিবর্তন নয়, ছোট ছোট ভালো অভ্যাসই সবচেয়ে বেশি কাজে আসে। প্রতিদিনের কয়েক হাজার পদক্ষেপই হতে পারে দীর্ঘ, কর্মক্ষম ও আনন্দময় জীবনের ভিত্তি।

সূত্র: হেলথ লাইন

প্রবীণব্যায়ামশরীরচর্চা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস