Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

৬০ পেরোলেই কি ফিজিওথেরাপি দরকার

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৫
৬০ পেরোলেই কি ফিজিওথেরাপি দরকার

থেরাপি দিচ্ছেন ডা. এমরান

বয়স ৬০ পেরোলেই কি ফিজিওথেরাপি নিতে হবে? না এমন কোনো নিয়ম নেই। তবে বয়স বাড়ার সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন, ব্যথা, পেশি ও জয়েন্টের সমস্যা, ভারসাম্যহীনতা কিংবা বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের জটিলতা দেখা দিলে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রবীণদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনে এটি সহায়ক হতে পারে।

ওম্যান্স চিলড্রেন অ্যান্ড জেনারেল হসপিটালের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. এমরান হোসাইন বললেন, ‘৬০ বছর বা তার বেশি বয়সী কারও পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা বা শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে। এ বয়সে অনেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, সিওপিডিসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভোগেন। এসব রোগের সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতাও যুক্ত হতে পারে। ফলে দৈনন্দিন চলাফেরা ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি কাজে আসতে পারে।’

ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো পরিস্থিতিতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ হতে পারে

তার মতে, ফিজিওথেরাপির একটি অংশ হলো বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি বা যন্ত্রের ব্যবহার। বিশেষ করে তীব্র ব্যথার ক্ষেত্রে এটি সাময়িকভাবে ব্যথা কমাতে ও রোগীকে স্বস্তি দিতে সহায়তা করতে পারে। তবে ফিজিওথেরাপির চূড়ান্ত লক্ষ্য শুধু ব্যথা কমানো নয়; বরং রোগীকে সক্রিয় করে তোলা। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের সাবেক ফিজিওথেরাপিস্ট ডা. এমরান হোসাইন আরও বলেন, ‘নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। মানুষের গড় আয়ু বাড়ছে। ফলে প্রবীণ মানুষের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে। শুধু দীর্ঘ জীবন নয়; সুস্থ ও সক্রিয়ভাবে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ।’ প্রবীণদের ক্ষেত্রে ব্যথা, পেশির দুর্বলতা বা শক্ত হয়ে যাওয়া ছাড়াও ভারসাম্যের সমস্যা, অতিরিক্ত ওজন, স্ট্রোকের পর পক্ষাঘাত, পারকিনসন রোগ, ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো পরিস্থিতিতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে সবার জন্য একই ধরনের বা একই পরিমাণ থেরাপি প্রয়োজন হয় না। কারও সপ্তাহে এক দিন, কারও দুদিন, আবার কারও ক্ষেত্রে আরও বেশি সেশনের প্রয়োজন হতে পারে। রুটিন চালু রাখার মাধ্যমে শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং কিছু ক্ষেত্রে অবনতির গতি ধীর করা সম্ভব। ফলে প্রবীণদের জন্য ফিজিওথেরাপিকে শুধু ব্যথার চিকিৎসা হিসেবে দেখলে বিষয়টির বড় একটি অংশ বাদ পড়ে যায়।

সবশেষে ৬০ বছর পেরোলেই ফিজিওথেরাপি শুরু করতে হবে—বিষয়টি এমন নয়। বরং কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যা দেখা দিলে বা চলাফেরা ও দৈনন্দিন কাজের সক্ষমতা কমতে থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ফিজিওথেরাপিডা. এমরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!